এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন বাঙালি ফুটবলার, ঘর ভাঙলেও সামাল দিল এটিকে মোহনবাগান
আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের অংশগ্রহণের বিষয়টি এখনও স্পষ্ট না হওয়ায় লাল হলুদ শিবির ছাড়লেন আরও এক ফুটবলার। সার্থক গোলুই গেলেন বেঙ্গালুরু এফসি-তে। অন্যদিকে, এটিকে মোহনবাগান ছেড়ে বিদেশি মিডফিল্ডার এডু গার্সিয়া হায়দরাবাদে পাড়ি দিতেই আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি থেকে বিদ্যানন্দ সিংকে নিয়ে এল আইএসএলে গতবারের রানার-আপ হাবাসের দল।

(ছবি- সার্থক গোলুইয়ের ইনস্টাগ্রাম)
এসসি ইস্টবেঙ্গল ছেড়ে বেঙ্গালুরু এফসি-তে গেলেন ডিফেন্ডার সার্থক গোলুই। তাঁর সঙ্গে সুনীল ছেত্রীর দলের দুই বছরের চুক্তি। মুসাভু কিং, অ্যালান কোস্টা ও রোহিত কুমারের পর আসন্ন মরশুম শুরুর আগে চতুর্থ ফুটবলার হিসেবে ২৩ বছরের সার্থককে সই করাল বেঙ্গালুরু এফসি। সার্থক ভারতের অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার পাশাপাশি ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সিনিয়র দলে প্রথম খেলার সুযোগ পান। আই লিগের পাশাপাশি আইএসএলেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এসসি ইস্টবেঙ্গলের হয়ে গত মরশুমে খুব বেশি ম্যাচ না খেললেও এফসি পুনে সিটি, মুম্বই সিটি এফসি ও এসসি ইস্টবেঙ্গলের হয়ে মোট ৪৯টি আইএসএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সামনেই এএফসি কাপ প্লে অফ পর্যায়ের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর।
🤩 EXPERIENCED CAMPAIGNER! Can Edu Garcia inspire @HydFCOfficial to their maiden playoffs in ISL next season?
— #teamhyderabad (@teamhyderabadIN) July 12, 2021
📸 @Edu_Garcia90 • #WelcomeEduGarcia #HyderabadFC #teamhyderabad #sportwalk pic.twitter.com/KMPFSJKwve
স্পেনের মিডফিল্ডার এডু গার্সিয়া আইএসএলে প্রথম খেলেন বেঙ্গালুরু এফসি-র হয়ে, ২০১৭ সালে। ১৪টি ম্যাচ খেলে তিনি চলে গিয়েছিলেন চিনের একটি ক্লাবের হয়ে খেলতে, এ জন্য বেঙ্গালুরু এফসি ট্রান্সফার ফি পেয়েছিল। ২০১৮ সালে এটিকে-তে যোগ দেন গার্সিয়া। ২০১৯-২০ মরশুমে আইএসএল ফাইনালে তিনি চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোল করেন এবং এটিকে চ্যাম্পিয়ন হয়। গত বছর এটিকে মোহনবাগানকে ফাইনালে তোলার পিছনেও অবদান ছিল গার্সিয়ার। আইএসএলে মোট ৪৭টি ম্যাচ খেলেছেন গার্সিয়া, গোল করেছেন ১২টি, অ্যাসিস্টের সংখ্যা ১০টি। অ্যারেন ডি সিলভা, আব্দুল রাবিথ, নাইজেরিয়ান বার্থোলোমিউ ওগবেচের পর চতুর্থ নতুন বিদেশি হিসেবে হায়দরাবাদ এফসি-তে সই করলেন গার্সিয়া।
#BidyaIsAMariner
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 12, 2021
We are delighted to announce that Bidyananda Singh is back in the City of Joy as he signs a one-year deal with the Green & Maroon! 💚❤️#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball #Mariners pic.twitter.com/v9cFsJz1M8
গার্সিয়া হাতছাড়া হতেই মাঝমাঠে জায়গা ভরাট করতে বিদ্যানন্দ সিংকে নেওয়ার কথা এদিনই জানিয়েছে এটিকে মোহনবাগান। ২০১৬ সালে আইএসএল জয়ী হোসে মোলিনার প্রশিক্ষণাধীন এটিকে-র সদস্য ছিলেন বিদ্যানন্দ। ২০১৭ সালে তিনি চলে যান বেঙ্গালুরু এফসিতে। বেঙ্গালুরুর বি দলের হয়ে খেলেছেন, প্রথম দলের হয়ে খেলেছেন, একটি ম্যাচ তাও এএফসি কাপে। ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি-তেই থাকলেও আইএসএলে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি। ২০১৯-২০ মরশুমে মুম্বই সিটিতে যান, ওই মরশুমে ১০টি ম্যাচে একটি গোল করেছেন। তবে গত মরশুমেও আইএসএল চ্যাম্পিয়ন দলের হয়ে একটি ম্যাচেও তাঁকে খেলতে দেখা যায়নি। এবার সবুজ মেরুনে এলেন এক বছরের চুক্তিতে।












Click it and Unblock the Notifications