Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandesh Jhingan Love Story: ক্রিকেটারদের থেকে কম যান না, যুবি-হার্দিকদের মতোই বিদেশিনী বউ এই ফুটবলারের

ভারতীয় দলের ক্রিকেটারদের প্রেম কাহিনি হার মানাবে সিনেমার চিত্রনাট্যকে। বলিউড অভিনেত্রী থেকে বিদেশিনী মডেল, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কখনও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আবার সেই সম্পর্ক অনেকক্ষেত্রেই পরিণতি পেয়েছে বিবাহতেও। শুধু মাঠে নয় ব্যক্তিগত জীবনেও সব সময় ক্যামেরার ফোকাসে থাকেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

প্রেম কাহিনির সৌজন্যে বিরাট-হার্দিকরা যতটা প্রচার পান ততটা পান না ভারতীয় ফুটবলের সদস্যরা।তাদের প্রেম বা বিবাহের কাহিনি পেজ থ্রি-র টপিক হয় না। কিন্তু অনুসন্ধান করলে দেখা যাবে প্রেমের মাঠে ক্রিকেটারদের গোল দিতে পারেন ফুটবলাররাও। ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের অনেকেরই স্ত্রী বিদেশিনী। কিন্তু জানেন কী ভারতীয় ফুটবল দলের এক ফুটবলারও বিদেশিনীর প্রেমে পড়ে তাঁর সঙ্গেই সংসার পেতেছেন।

সন্দেশ

ভারতীয় ফুটবলারদের প্রেম কাহিনি বললেই প্রথমেই উঠে আসে সুনীল সোনমের কথা। প্রীতম সোনেলার মিষ্টি প্রেমের গল্পও আছে। সম্প্রতি তাঁরা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন। তবে ভারতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘানের প্রেমের কাহিনি কিন্তু বেশ ব্যতিক্রমী। ভারতীয় কোনও তরুণী নয় পাঞ্জাব তনয় প্রেমে পড়েন রুশ চিত্রগ্রাহকের।

রাশিয়ার ফোটোগ্রাফার ইভাঙ্কা পাভলোভার প্রেমে পড়েন ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ। শুধু প্রেমই নয় ২০২১ সালে তাঁরা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। রাশিয়ায় জন্ম ইভাঙ্কার সঙ্গে সমাজ মাধ্যমে পরিচয় হয় সন্দেশে। ফোটোগ্রাফার ইভাঙ্কা সোশ্যাল সাইটে বেশ জনপ্রিয়। ৩০ হাজারের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।

সন্দেশ

এহেন রুশ সুন্দরীর রূপেই মজেন সন্দেশ। নিঃশব্দে প্রেম পর্ব চলার পর ২০২১ সালে বিয়ের ঘোষণা করেন তাঁরা। তবে সমাজ মাধ্যমে প্রথম ঘোষণাটি করেছিলেন ইভাঙ্কাই। চলতি বছরের এপ্রিল মাসে পরিবারে এসেছে একটি কন্যা সন্তান।

ভারতীয় দল হোক বা ক্লাবের খেলা রাশিয়ান সুন্দরীকে প্রায়শই দেখা যায় ভিআইপি গ্যালারিতে সোনম-সোনেলাদের সঙ্গে। ভারতীয় সমাজ সংস্কৃতির সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন ইভাঙ্কা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+