Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ronaldinho: মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপেও দেখছেন রোনাল্ডিনহো? বাঙালি রসনায় মজে সামলালেন কুয়াদ্রাতের প্রশ্ন

Ronaldinho: দুর্গাপুজোর আগে কলকাতায় এসেছেন রোনাল্ডিনহো। কিন্তু ব্রাজিলের এই কিংবদন্তি বিশ্বকাপার ফুটবল নিয়ে কথা বলবেন না, তা কী করে হয়? সেটাই হলো ইমামি গ্রুপের একটি ইভেন্টে।

বাইপাসের ধারের একটি হোটেলে তিনি এদিন মিলিত হলেন ইমামি ইস্টবেঙ্গল দলের সঙ্গে। হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রসঙ্গ।

Ronaldinho: মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপেও দেখছেন রোনাল্ডিনহো

আজ সন্ধ্যায় রোনাল্ডিনহোকে সংবর্ধনা প্রদান করা হয় ইমামি গ্রুপের তরফে। তাঁকে উপহার দেওয়া হয় ক্লাবের জার্সি। ইমামি গ্রুপের তেল ও মশলা দিয়ে তৈরি লুচি, পোলাও-সহ নানা রকমের বাঙালি পদ রাখা ছিল রোনাল্ডিনহোর জন্য। তিনি তা টেস্ট করেও দেখেন। ইমামি ইস্টবেঙ্গলের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের সঙ্গে ছবিও তোলেন।

কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে আজ ফুটবল পায়ে দেখা গিয়েছে রোনাল্ডিনহোকে। তা সে রাজারহাটে মার্লিন রাইজের আর টেন আকাদেমির আনুষ্ঠানিক উদ্বোধনেই হোক বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রাঙ্গণে। কিন্তু ফুটবল নিয়ে কথা বললেন ইমামির অনুষ্ঠানেই। প্রশ্নকর্তার ভূমিকায় ছিলেন কোচ কুয়াদ্রাত।

Ronaldinho: মেসি-রোনাল্ডোকে পরের বিশ্বকাপেও দেখছেন রোনাল্ডিনহো?

উঠতি ফুটবলারদের জন্য বিশেষ বার্তা দিয়ে জানালেন প্রোটিনের গুরুত্ব। রোনাল্ডিনহো বলেন, পেশাদার ফুটবলার হতে গেলে শরীরের বিষয়ে যত্ন নিতে হবে। ক্রীড়াবিদদের ডায়েটে প্রোটিনের গুরুত্ব অপরিসীম। আমি যখন ফুটবল খেলতাম পুষ্টির দিকে আমি সব সময় নজর রাখতাম। পেশাদার ফুটবলার হতে গেলে শৃঙ্খলাপরায়ণতা বাধ্যতামূলক।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর সুস্বাদু তবে স্বাস্থ্যকর খাবার-দাবার খেয়ে থাকেন রোনাল্ডিনহো। উল্লেখ্য, ব্রাজিলের হয়ে ৯৭টি ম্যাচে ৩৩টি গোল করেছেন রোনাল্ডিনহো। ২০০২ সালে বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন। ফিফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন দু-বার। এসি মিলান, পিএসজি, বার্সেলোনা-সহ ক্লাবের হয়ে ৫১১টি গোল রয়েছে।

লিওনেল মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রোনাল্ডিনহোর। তিনি কুয়াদ্রাতের প্রশ্নের উত্তরে বলেন, আমি মনে করি শৃঙ্খলাপরায়ণতা বজায় রাখতে পারলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বিশ্বকাপেও খেলতে পারবেন। তাঁদের দক্ষতা ও গুণ নিয়ে কোনও প্রশ্নই নেই। শরীর ও ওয়ার্কলোডের প্রতি যত্নশীল হলেই তাঁরা আরও একটি বিশ্বকাপে নামতে পারবেন।

এদিন, আইএফএ পরিচালিত লিগের ট্রফি উন্মোচনও করেন রোনাল্ডিনহো। আইএফএ-র তরফে সংবর্ধনা প্রদান করা হয় ব্রাজিলীয় কিংবদন্তিকে। কাল সেন্ট জেভিয়ার্স কলেজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে রোনাল্ডিনহোর। এরপর পুলিশের অনুষ্ঠানে যোগ দিয়ে সোজা পৌঁছে যাবেন বাটানগরে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অল-স্টার প্রদর্শনী ম্য়াচে মাঠে নামার কথা রোনাল্ডিনহোর। যাবেন চেতলা অগ্রণীর পুজো মণ্ডপেও।

(ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+