Champions League: গোল পেলেন এমবাপে, স্টুটগার্টের বিরুদ্ধে জয় দিয়েই শুভ সূচনা রিয়াল মাদ্রিদের
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ছন্দে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সেরার লড়াইয়ে গত এক দশকের বেশি সময় ধরেই রিয়ালের রমরমা। এবারও যে তারা মহাদেশীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হয ফেভারিট তা সূচনা লগ্নেই বুঝিয়ে দিল রিয়াল। স্টুটগার্টের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল স্প্যানিশ ক্লাবটি।
এই ম্যাচে প্রথম দিকে কিছুটা চাপে ছিল। কিন্তু সময় যত এগিয়েছে ততই চাপ সামলে রিয়াল ঠিকই ম্যাচে ফিরেছে চ্যাম্পিয়নের মতো। রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে গোল করলেন কিলিয়ান এমবাপে ও এনদ্রিক। আর ঘরের মাঠে বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগে রিয়াল পেল শুভসূচনা। চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পরাজিত করে স্টুটগার্টকে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৪টি গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ২৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। তবে এমবাপের নেওয়া শট ফিরিয়ে দেন স্টুটগার্ট গোলরক্ষক নুবেল। ৩৩ মিনিটে একটা পেনাল্টির সুযোগ এলেও ভিএআর দেখে তা বাতিল করেন রেফারি।তবে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। যদিও লিড নেওয়ার পর বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি তারা।
রিয়ালের হয়ে ১টি করে গোল করেন এমবাপে । ৪৬ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্টে ম্যাচের প্রথম গোলের খাতা খোলেন ফরাসি তারকা। ৬৮ মিনিটে সমতায় ফেরে স্টুটগার্ট। গোল করেন দেনিজ উনদাব। অবশেষে ৮৩ মিনিটে লুকা মদ্রিচের কর্নার কিকে দুর্দান্ত হেডে গোল করেন রুডিগার।
ম্যাচের সংযুক্তি সময়ে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন এনদ্রিক। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন এনদ্রিক। রিয়ালের হয়ে গোল করার সময় এনদ্রিকের বয়স ছিল ১৮ বছর ৫৮ দিন। এত দিন এই রেকর্ড ছিল রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের দখলে। তিনি গোল করেছিলেন ১৮ বছর ১১৩ দিনে। ৬৮ মিনিটে স্টুটগার্টের হয়ে এক মাত্র গোলটি করেন আন্দাভ ।
তবে স্কোরলাইন দেখে ম্যাচজুড়ে কী হয়েছে, তা বোঝার উপায় নেই। এদিন বল দখলের লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল স্টুটগার্ট (৫২ শতাংশ)। গোলে শট নেওয়ায়ও রিয়ালকে (৮টি) টক্কর দিয়েছে দলটি (৭টি)।












Click it and Unblock the Notifications