Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Premier League: প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডোয় দৈন্যদশা! একাধিক বড় ক্লাবের অনীহার কারণ কী?

Premier League: জানুয়ারিতেই শেষ হয়েছে বিশ্ব ফুটবলের ট্রান্সফার উইন্ডো। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এবার সকলে যে অভিজ্ঞতার সাক্ষী হলেন তা আগে দেখা যায়নি।

করোনা পরিস্থিতির সময় বাদ দিলে বেশ কয়েক বছরে এমন খারাপ অবস্থা আসেনি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Premier League: প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডোয় দৈন্যদশা!
PA Wire
Premier League: প্রিমিয়ার লিগে ট্রান্সফার উইন্ডোয় দৈন্যদশা!

২০১৬-১৭ মরশুমে ইংল্যান্ডে ঘরোয়া লিগের টেলিভিশন স্বত্ব তিন বছরের চক্রে ৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছে গিয়েছিল। সেই সময়ের পর থেকে করোনাকাল বাদ দিলে এবারই ট্রান্সফার উইন্ডোয় ব্যয়ের পরিমাণ খুবই খারাপ জায়গায় পৌঁছল। গত বছর জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোয় বিভিন্ন ক্লাব খরচ করেছিল ৮১৫ মিলিয়ন পাউন্ড।

এবার তা নেমে এসেছে মাত্র ১০০ মিলিয়ন পাউন্ডে। ২০১৬-১৭ মরশুম থেকে ধরলে এই সময়কালে ট্রান্সফার উইন্ডোয় গড় ব্যয়ের পরিমাণ ছিল ৩১৯ মিলিয়ন পাউন্ড। ডেলয়েট সূত্রে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, এবার কতটা ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিগের ট্রান্সফার উইন্ডো।

সম্প্রচার থেকে আয়ের পরিমাণে স্থিতাবস্থা না থাকা, লিগের প্রফিট ও সাস্টেনেবিলিটি নিয়ম না মানার ফলে শাস্তির কবলে পড়ার মতো বিষয়গুলিই এই পরিস্থিতির কারণ বলে সামনে আসছে। যেমন লিগের নিয়মভঙ্গের অভিযোগে, এভার্টনের মতো ক্লাবের ১০ পয়েন্ট চলতি মরশুমে কাটা গিয়েছে।

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের লিড পার্টনার টিম ব্রিজ জানিয়েছেন, গত তিন বছরের ট্রান্সফার উইন্ডোয় রেকর্ড পরিমাণ অর্থ খরচ করেছে বিভিন্ন ক্লাব। সে কারণে প্রিমিয়ার লিগের অনেক ক্লাবই সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোয় অর্থ ব্যয়ের পথে হাঁটেনি।

সামার উইন্ডোয় অর্থ ব্যয়ের পাশাপাশি লিগের আর্থিক বিধিনিষেধ সম্পর্কে ক্লাবগুলি আরও সচেতন হয়েছে। বিশেষ করে নিয়ম লঙ্ঘনের দায়ে যে ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে, তাতে ক্লাবগুলি মেপে পা ফেলছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতে ট্রান্সফার উইন্ডোয় ভালো মানের প্লেয়ার নিতে ঝাঁপানোই নিয়ম। কিন্তু এবারের উইন্ডোয় দেখা গিয়েছে সকলেই প্লেয়ারদের ধরে রাখাকে অগ্রাধিকার দিয়েছে।

করোনাকালে ২০২১ সালে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর সমপর্যায়ে ছিল এবারের উইন্ডো। ২০২১ সালে সঈদ বেনরাহমা, আমাদ দিয়ালো ও মরগান স্যানসন ১০ মিলিয়ন পাউন্ডের বেশি পেয়েছিলেন, ট্রান্সফার উইন্ডোর বাকিরা কেউ সেই ধাপ স্পর্শ করতে পারেননি। এবারও পরিস্থিতি তেমনটাই ছিল।

ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগের দিন অবধি সবমিলিয়ে ক্লাবগুলির ট্রান্সফার উইন্ডোয় ব্যয়ের পরিমাণ ছিল ৭০ মিলিয়ন পাউন্ডের আশেপাশে। মরগান রজার্সের মিডলসব্র থেকে অ্যাস্টন ভিলায় যাওয়ার ঘটনায় ট্রান্সফার উইন্ডোর মোট ব্যয়ের পরিমাণ ১০০ মিলিয়ন পাউন্ড ছুঁয়েছে।

পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে শেষ হওয়া ট্রান্সফার উইন্ডোয় সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন রাদু ড্রাগুসিন। তিনি ১১ জানুয়ারি টটেনহ্যামে সই করেছেন। আর্সেনাল, চেলসি, এভার্টন, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড দলে নতুন কারও আগমন ঘটেনি। ম্যানচেস্টার সিটি একমাত্র একজনকেই রিভার প্লেট থেকে নিয়েছে। ১২.৫ মিলিয়ন পাউন্ডে বছর ১৮-র আর্জেন্তিনীয় মিডফিল্ডার ক্লদিও ইচেভেরি খেলবেন ম্যান সিটিতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+