Premier League: প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট, দুরন্ত জয়ে শীর্ষে ব্রাইটন
Premier League: প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যামেক্স স্টেডিয়ামে তারা হেরে গেল ব্রাইটনের কাছে।
প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধে সমতা ফেরালেও ইনজুরি টাইমে গোল হজম করে পয়েন্ট নষ্ট করল ম্যান ইউ।
ম্যাচের ৩২ মিনিটে ড্যানি ওয়েলবেকের করা গোলে এগিয়ে গিয়েছিল ব্রাইটন। ৬০ মিনিটে আমাদের গোলে সমতা ফেরায় রেড ডেভিলরা। এর কিছুক্ষণ পরেই ম্যানচেস্টার ইউনাইটেডের প্রয়াস বাতিল হয় ভিএআরের সাহায্য নিয়ে। আলেহান্দ্রো গার্নাচোর শট গোলে চলে গিয়েছিল।
যদিও পরে ভিএআরের সাহায্যে দীর্ঘক্ষণ ধরে রিপ্লে দেখে সেই গোল বাতিল করেন রেফারি। কারণ, বলটি গোলে ঢোকার আগে তা জোশুয়া জির্কজির পায়ে লাগে। তিনি অফ-সাইড পজিশনে ছিলেন। মার্কাস রাশফোর্ডের গোলও অফ-সাইডের কারণে বাতিল হয়।
ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় জোয়াও পেদ্রো রেড ডেভিলস রক্ষণের ভুল কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করে যান। যেভাবে পেদ্রোকে অরক্ষিত রাখা হয়েছিল তা দেখে ক্ষুব্ধ ম্যান ইউ ভক্তরা। এই জয়ের ফলে টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাইটন। ম্যান ইউ অষ্টম স্থানে। ২০২২-২৩ মরশুম থেকে ধরলে এই নিয়ে রেড ডেভিলস ইনজুরি টাইমের গোলে ম্যাচ হারল ষষ্ঠবার।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের













Click it and Unblock the Notifications