বিশেষভাবে সক্ষমদের নিয়ে ফুটবল দল গড়ল প্যালেস্তাইন, নজর বিশ্বকাপের দিকে
শরীরের কোনও অংশ কেউ হারিয়েছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন, কেউ বা দুর্ঘটনায়। তবে তাতে তাঁদের মনোবলে চিড় ধরেনি। নতুন করে স্বপ্ন দেখতে পায়ে নিয়েছেন ফুটবল। আর সেই প্রয়াসই এবার ফুল ফোটাল প্যালেস্তাইনে। বিশেষভাবে সক্ষমদের নিয়ে গাজা শহরে প্যালেস্তাইন গঠন করল অ্যাম্পুটি ফুটবল দল। প্যালেস্তাইন অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের নিরলস প্রয়াসে গঠিত এই দলের নজর এখন বিশ্বকাপে।

(প্রতীকী ছবি)
আগামী বছর মার্চে তুরস্কের ইস্তানবুলে অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপ হওয়ার কথা। প্যালেস্তাইনের এই দল সেই বিশ্বকাপে খেলার বিষয়ে প্রত্যয়ী। প্যালেস্তাইন অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের এই জাতীয় ফুটবল দলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস। আপাতত প্যালেস্তাইনের ২০ জন তরুণকে নিয়ে গঠন করা হয়েছে এই ফুটবল দল। যা জনসমক্ষে আনা হলো বিশেষভাবে সক্ষমদের আন্তর্জাতিক দিবসে।
When we started supporting the Palestinian amputee football association in 2019, less than 20 players participated.
— ICRC (@ICRC) December 3, 2021
Today - 80 players compete with 60 more in the junior team! https://t.co/OWyHXFgERX
গাজা শহরের স্টেডিয়ামে ক্রাচে ভর দিয়ে কিংবা কৃত্রিম পা ব্যবহার করে অনুশীলন চালাচ্ছেন ফুটবলাররা। ২০১৯ সালের মার্চে গ্রেট মার্চ অব রিটার্নে ইসরায়েলি হানায় পা হারিয়েছিলেন আহমেদ আলখোদারি। ইসরায়েলের শহর ও গ্রামে পূর্বসূরীদের ভিটেয় ফেরার লক্ষ্যে প্যালেস্তাইনের নাগরিকরা যখন সীমানা অতিক্রমের চেষ্টা করছিলেন, তখন ইসরায়েলি হানায় কয়েকশো মানুষ নিহত হয়েছিলেন, কয়েক হাজার মানুষ আহত হন। এর মধ্যে যে ১৫৬ জনের অ্যাম্পুটেশনের প্রয়োজন হয়েছিল তাঁদের অন্যতম আলখোদারির বয়স এখন ২৩। জীবন বদলে যাওয়ার পর ফুটবল নিয়েই স্বপ্ন দেখছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যলাভের ক্ষমতা রয়েছে এই দলের।
🇵🇸#Palestine || Palestinian amputees using crutches participate in a football match overseen by Irish coach Simon Baker, general secretary of the European Amputee Football Federation, in Gaza City on April 13, 2019. pic.twitter.com/kBcJU5VoF8
— Aya Isleem 🇵🇸 #Gaza (@AyaIsleemEn) April 13, 2019
বছর তিরিশের ইব্রাহিম মাদির কথায়, পা হারানোর পর যে শারীরিক ও মানসিক যন্ত্রণার সাক্ষী হয়েছিলাম, তা ভুলিয়ে দিয়েছে ফুটবল। গাজা সীমানায় বিক্ষোভরত অবস্থায় ইসরায়েলি সেনার ছোড়া বুলেট লেগেছিল ইব্রাহিমের পায়ে। যা তাঁর জীবনের অন্ধকারতম দিন বলেই মনে করেন। ১১ দিন হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা তাঁর প্রাণরক্ষায় পা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। আইসিআরসি-র পরামর্শদাতা হিসেবে গাজায় ২০১৯ সাল থেকে রয়েছেন ইউরোপীয় অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সাইমন বেকার।
An open entertainment day for children with amputations.
— ManchesterPSC (@ManchesterPSC) April 10, 2021
Al-Amal team, Palestine Amputee Football Association @FootballAmputee , with the support of Manchester Palestine Solidarity Campaign. #Palestine #Gaza #Football #Amputee pic.twitter.com/h10TLXzGHO
কোচিং থেকে ফুটবলের মানের বিকাশ ঘটানোর লক্ষ্যে মূলত তাঁর নিরলস পরিশ্রমের ফসল প্যালেস্তাইনের ফুটবল দল। ১৫ জন কোচ, ১২ জন রেফারি, ৮০ জন অ্যাম্পুটি ফুটবলারকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর থেকেই বেছে নেওয়া হয়েছে ২০ জন ফুটবলার। এই ফুটবল দল গাজা থেকে বিশ্বে ইতিবাচক বার্তাই দিচ্ছে বলে মনে করেন তিনি। এশিয়ান কাপ খেলেই বিশ্বকাপের টিকিট হাতে পেতে চাইছে এই ফুটবল দল।












Click it and Unblock the Notifications