রুদ্ধশ্বাস ম্যাচে চিলিকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে নাইজেরিয়া
রুদ্ধশ্বাস ম্যাচে চিলিকে হারে বিশ্বকাপের শেষ আটে নাইজেরিয়া
দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকল সোমবারের কলিঙ্গ স্টেডিয়াম। গ্রুপ 'বি'- ভাগ্য নির্ধারণকারী ম্যাচে চিলিকে রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে নিল নাইজেরিয়া। নাইজেরিয়ার হয়ে গোল দু'টি করেন অধিনায়ক ব্লেসিং গোজি এমানুয়েল। ম্যাচের একমাত্র গোলটি চিলি করে দ্বিতীয়ার্ধের অ্যাডেড টাইমে। তালি সিমা রোভনার ইউদেলেভিচ গোলটি করেন লাতিন আমেরিকার দলটির হয়ে।

এমনই পরিস্থিতিতে এই ম্যাচটি আয়োজিত হয়েছিল যেখানে দুই দলেকেই জিততে হত পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য। নাইজেরিয়া এবং চিলি একটি করে ম্যাচ জিতে ভুবনেশ্বরে পা রাখে। ফলে এই ম্যাচে যে দল জিতত সেই দলই জার্মানির সঙ্গে গ্রুপের দ্বিতীয় দল হয়ে পৌঁছে যেত শেষ আটে।
এ দিন ম্যাচের শুরু ৪ মিনিটের মধ্যেই এগিয়ে যায় নাইজেরিয়া। ওপেয়েমি আজাকায়ের পাস থেকে নাইজেরিয়ার গোলরক্ষক ব্লেসিং প্রথম গোল করে নিজের দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা না বাড়লেও নাইজেরিয়ার আক্রমণের আধিক্য ছিল বেশি। ১৭ মিনিটে চিলির গোলরক্ষক কাতালিনা আলভারাডো অ্যাঙ্গেল ছোট করে নাইজেরিয়ার আমিনা বেলোকে গোল করার পথে প্রতিরোধ করেন কর্নারের বিনিময়ে। প্রথমার্ধে শেষে খেলার ফল নাইজেরিয়ার পক্ষে ছিল ১-০।
প্রথমার্ধে প্রতিপক্ষকে মেপে নিয়ে নিজেদের আসল খেলা নাইজেরিয়া বের করে দ্বিতীয়ার্ধে। ফ্যালকনরা খোলশ ছেড়ে বের হওয়ার সঙ্গে রীতিমতো ম্যাচ থেকে হারিয়ে যায় প্রথমার্ধে অনেকটাই প্রতিরোধ তৈরি করা চিলি। খেলাটা মূলত দাঁড়ায় নাইজেরিয়ার আক্রমণ ভাগ বনাম চিলির ডিফেন্সের। ৪৭ মিনিটে চিলির পালোমা প্রতিপক্ষ গোল লক্ষ্য করে শট নিলেও তা পর্যাপ্ত কার্ভ না পাওয়ায় জালের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের ৭২ মিনিটের মাথায় ওপেয়েমির আজাকায়ের শট চিলির বারে লেগে ফিরে আসে। ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে আমিনার হেডে ২-০ গোলের লিড ম্যাচে নিয়ে নেয় নাইজেরিয়া। গোলের আরও বেশ কিছু সুযোগ দ্বিতীয়ার্ধে তৈরি করেছিল ভারত। কিন্তু চিলির রক্ষণ ভাগের খেলোয়াড়দের মরিয়া প্রচেষ্টা এবং গোলরক্ষকের একাধিক দুরন্ত সেভের কারণে গোল সংখ্যা দুইয়ের বেশি বাড়াতে পারেনি নাইজেরিয়া।
প্রথম বার ভুবনেশ্বরের মাঠে এ দিন ব্যবহৃত হল ভিএআর। ম্যাচ রেফারি মাঠের বাইরে গিয়ে ভিএআর-এর সহযোগীতা নিয়ে এবং নিজে সেই রিপ্লে প্রত্যক্ষ করে পেনাল্টি দেন চিলিকে। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে চিলির তালি রোভনার ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না দলকে পরবর্তী রাউন্ডে পৌঁছে দেওয়ার জন্য।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications