Neymar JR: এমবাপের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা, রিয়ালের ব্রাজিলিয়ানদের সতর্কবার্তা পাঠালেন নেইমার

পিএসজি ছেড়ে নতুন মরশুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। প্রথম দিকের কয়েকটি ম্যাচে গোল না পেলেও ক্রমেই রিয়ালের জার্সিতে ছন্দ ফিরে পেতে শুরু করেছেন ফরাসি বার্তা। এরইমধ্যে এমবাপেকে নিয়ে রিয়াল শিবিরে পৌঁছে গেল নেইমারের সতর্কবার্তা।

প্যারিসের ক্লাব পিএসজিতে লম্বা সময় ধরে সতীর্থ ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান ২০১৭ সাল থেকে পিএসজিতে দুই জনে খেলতে শুরু করেন। কিন্তু এমবাপের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা যে তাঁর ভালো নয়, তা প্রকাশ করলেন নেইমার। এমবাপের ব্যাপারে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান সতীর্থদের সতর্কবার্তা পাঠিয়েছেন নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপের সঙ্গে খেলাটা নরক যন্ত্রণার মতো।

neymar

গত বছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড দামে দলবদল করেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু মেসির মতোই নেইমারের সঙ্গে সংঘাত বাধে পিএসজির। তিনিও দল ছাড়েন। অনেকে মনে করেন শেষ কয়েক বছর 'সর্বেসর্বা' হয়ে উঠে ছিলেন এমবাপে। এমনকি কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গেও তিক্ততা দেখা যায় এমবাপের।

২০২২ সালে পিএসজির ওপর বড় বড় শর্ত আরোপ করে চুক্তি নবায়ন করা এমবাপে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। গত জুনে ফ্রি ট্রান্সফারে দলবদল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদেই খেলেন নেইমারের জাতীয় দলের কয়েকজন সতীর্থ; এডার মিলিটাও, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এন্দরিক।

এমবাপে দলবদল করার পর রিয়াল মাদ্রিদের অনেক ফুটবলারই ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে শঙ্কিত আছেন। এরইমধ্যে নেইমারের বার্তা তাতে নতুন করে ইন্ধন জোগালো।
নেইমার ও এমবাপে এখন আলাদা দুই আলা দা ক্লাবের। আল হিলালের ফরোয়ার্ড নেইমার চোটে পড়ে প্রায় ১১ মাস ধরে মাঠের বাইরে। তাঁর ফেরার দিনক্ষণ নিয়েও আছে ধোঁয়াশা। অন্য দিকে রিয়ালের হয়ে সদ্য ছন্দ ফিরে পেয়েছেন ফরাসি তারকা। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পেলেও পরের দুই ম্যাচে দুই গোল করেছেন তিনি।

প্রাক্তন ক্লাবের সঙ্গে এমবাপের সংঘাত যেন শেষ হচ্ছে না। পিএসজিতে বোনাসের অর্থ বাবদ এখনও ৫৫ মিলিয়ন ইউরো পাওনা আছে এমবাপের। সেই টাকা চেয়েছেন ফরাসি তারকা। কিন্তু তা দিতে রাজী নয় পিএসজি। তাদের দাবি, খেলোয়াড়ের সঙ্গে সব হিসাব চুকিয়ে ফেলেছে তারা। বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ লিগ কমিটি আইনি কমিশন মধ্যস্থতার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেছেন এমবাপে। ফলে সংঘাত ক্রমেই বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+