Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neymar Jr: বাড়িতেই কৃত্রিম হ্রদ! নিয়ম ভেঙে আবারও বড় জরিমানা নেইমারের

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারকে। চোটের জন্য বেশ কয়েক মাস ধরেই মাঠে নেই নেইমার, কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে বিতর্ক কমছে না। পরিবেশ নীতি ভেঙে ফের শাস্তির মুখে পিএসজি তারকা। এই নিয়ে দ্বিতীয়বার।

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিলীয় পোস্টার বয়ের বিরুদ্ধে। রিও দি জেনেইরোতে তাঁর নির্মীয়মাণ প্রাসাদ তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৮ কোটি টাকা জরিমানা দিতে হয়েছে ব্রাজিলের ফুটবল তারকাকে।

নেইমার

ব্রাজিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন ভয়ানকভাবে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। একাধিক অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে। এরমধ্যে রয়েছে প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে।

তবে এবার অভিযোগ আরও গুরুতর। একটি নদী কেটে কৃত্রিম হ্রদ বানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার জন্য অবৈধ ভাবে খনন করতে হয়েছে। এ ছাড়া বালি ফেলে বাড়ির মধ্যেই কৃত্রিমভাবেই সৈকত তৈরি করেছেন নেইমার। এই কাজের ফলে এলাকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন রিও ডি জেনেইরোর প্রশাসন।

নেইমার

রিও ডি জেনেইরোর মাঙ্গারাটিবা এলাকায় ১০ হাজার বর্গমিটার এলাকার উপরে বাড়ি রয়েছে নেইমারের। ২০১৬ সালে বাড়িটি কিনেছিলেন ব্রাজিলিয়ান তারকা। এরপর বাড়িটি সংস্কারের কাজ শুরু করেন পিএসজি তারকা। কিন্তু নদী কেটে হ্রদ বানিয়ে রীতিমতো আইন ভেঙেছেন তিনি। এরফলে ফের বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। এই ঘটনার তদন্ত করার জন্য ব্রাজিলের পরিবেশ মন্ত্রক একটি দল তৈরি করেছে। তারাই পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। রিপোর্ট পেসের পরই জরিমানার অঙ্ক প্রকাশ্যে আসবে।

বরাবরই বিতর্কিত নেইমার। কিছুদিন আগেই প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে নেইমারের বিপক্ষে। যে অভিযোগ স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা চিঠিতে ক্ষমাও চেয়েছেন ব্রাজিলের ফুটবলের পোস্টার বয়।

নেইমার

ব্রাজিলিয়ান সাংবাদিক এরলান বাস্তোসের দাবি, ব্রুনার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি 'চুক্তি' আছে নেইমারের। পিএসজি তারকা চাইলে অন্য কারও সঙ্গে প্রেম করতে পারবেন। কিন্তু ব্রুনা এই দাবি অস্বীকার করে বাস্তোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই নিয়ে চলে দীর্ঘ টালবাহানা।শেষ পর্যন্ত সমাজ মাধ্যমে লম্বা বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নেন নেইমার। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না নেইমারকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+