Euro Cup 2024: গতির মধ্যেই থেকে গেল গোলের অভাব, ডাচদের বিরুদ্ধে জয় অধরাই থাকল এমবাপেহীন ফ্রান্সের
ইউরো কাপের গ্রুপ পর্বের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ ছিল শুক্রবার রাতে। ফ্রান্স মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। কিন্তু ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ থাকলেও তা পূরণ হল না। গতির মধ্যেও থেকে গেল গোলের অভাব। ফলস্বরূপ গোলশূন্য ভাবেই শেষ হল এই ম্যাচ।
শেষ আট সাক্ষাতে নেদারল্যান্ডসের ভাগ্যে শিকে ছিঁড়েছে মাত্র একবার। চলতি ইউরোর বাছাই পর্বেই দুবার মুখোমুখি হয়েছে ফ্রান্স এবং নেদারল্যান্ডস। দুবারই ডাচদের হারিয়েছে ফরাসিরা। স্বাভাবিক ভাবেই গ্রুপ পর্বের হাই ভোল্টেজ লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে ছিলেন গ্রিজম্যানরা।

আক্রমণ এবং প্রতি আক্রমণে দ্বিতীয়ার্ধের খেলাও বেশ জমে ওঠে। ম্যাচের ৫৪ মিনিটে, মেম্ফসিস ডিপের একটি ফ্রিকিক ফরাসি মানব প্রাচীরে প্রতিহত হয়। আবারও সেই ডিপ ডিফেন্সের সাফল্য।
https://t.co/wmYgt3bseM pic.twitter.com/Ck9ecXtjb0
— OnsOranje (@OnsOranje) June 21, 2024
তারপর খেলার ৬৩ মিনিটে, কর্নার থেকে আসা বলে ফ্রান্সের তুকামেনির হেড বারপোস্টের ওপর দিয়ে চলে না গেলে, ডেডলক ভাঙতে পারতেন তিনি। আসলে এমবাপের না থাকাটা ফ্রান্সের আক্রমণভাগকে এদিন অনেকটাই নিস্তেজ করে দিয়েছিল। আর সেটা ভালোই বোঝা গেল ফরাসি আক্রমণভাগের ব্যর্থতায়।
গ্রিজম্যান খেলা তৈরি করলেও থুরামকে দিয়ে গোল করাতে পারছিলেন না। সহজ একটি ফ্রিকিকের সুযোগ নষ্ট করেন। কর্নার থেকেও বলার মতো কোনও আক্রমণ ফ্রান্স তৈরি করতে পারেনি। আঠারো জনের দলে তাঁকে রাখা হলেও, শেষ পর্যন্ত দিদিয়ের দেশঁ কোনও রকম ঝুঁকি নিয়ে নামাননি এমবাপেকে।
The points are shared in Leipzig #EURO2024 | #NEDFRA pic.twitter.com/uAqsLXCRbX
— UEFA EURO 2024 (@EURO2024) June 21, 2024
ম্যাচের ৭২ মিনিটে প্রতি আক্রমণে গিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসের জাভি সিমনস। কিন্তু পরে রেফারি সেই গোল অফসাইডের জন্য বাতিল করেন। সেই সিদ্ধান্তে নেদারল্যান্ডসের খেলোয়াড়দের একেবারেই খুশি হতে দেখা যায়নি। শেষ পর্যন্ত দুইউ দলকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল।
আগামী ২৫ জুন ফ্রান্সের পরের ম্যাচ রয়েছে পোল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। শেষ ম্যাচেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে দুই দলের। আপাতত ডি গ্রুপে ফ্রান্স নেদারল্যান্ডস দুই দলের পয়েন্ট সংখ্যা ৪ হলেও গোল পার্থক্যে শীর্ষে ডাচরাই।












Click it and Unblock the Notifications