দলের জয়ে রাস্তায় নেমে হৈহৈ করে সেলিব্রেশন, ভাইরাল ছবিতে করোনা সংকটের উদ্বেগ!
দলের জয়ে রাস্তায় নেমে হৈহৈ করে সেলিব্রেশন, ভাইরাল ছবিতে করোনা সংকটের উদ্বেগ!
করোনা সংকটের মাঝে ফুটবল শুরুর পর বড় জয় নাপোলির। বুধবার রাতে জুভেন্তাসকে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপা ইতালিয়া জিতল নাপোলি।

ছয় বছর পর নাপোলির কোপা ইতালিয়া জয়
নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফল গোলশূন্য ছিল। নতুন নিয়মে সরাসরি পেনাল্টি শুটআউট। আর সেই পোনাল্টিতে জুভেন্তাসের দুই ফুটবলার গোল মিস করতেই করোনা পরবর্তী সময় প্রথম ট্রফি ঘরে তুলে ফেলল নাপোলি। এই নিয়ে ছয়বার কোপা ইতালিয়া জিতল নাপোলি।শেষবার ২০১৩-১৪ সালে নাপোলি এই ট্রফি জিতেছিল।

ফ্যানেদের সেলিব্রেশন
প্রিয় ক্লাব ছয় বছর পর ট্রফি জিততে ফ্যানেদের উন্মাদনা ছিল দেখার মতো। পেনাল্টি শুটআউট শেষ হতেই নাপলেস শহরে নাপোলির প্রায় পাঁচ হাজার সমর্থক রাস্তায় নেমে উৎসবে মেতে ওঠে।

করোনা নিয়ে উদ্বেগ
আর উৎসবের এই ছবি ভাইরাল হতে করোনা নিয়ে উদ্বেগ শুরু। করোনা সংকটে চিনের পরই ইউরোপের তিন দেশ ইতালি, স্পেন ও জার্মানি করোনার এপিসেন্টারে পরিণত হয়েছিল। ইউরোপের ইতালিতে ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল।

ইতালিতে করোনা পরিস্থিতি
বিশ্বে করোনা আক্রান্তে ইতালি ছয় নম্বরে রয়েছে। সেদেশে ২ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ ভাইরাসে সংক্রমিত হন। যার মধ্যে ৩৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নতুন করে যদিও এখন ইতালিতে করোনা আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications