আইএসএলে মুম্বই সিটি এফসি-র কাছে হার জামশেদপুর এফসি-র
আইএসএলে মুম্বই সিটি এফসি-র কাছে হার জামশেদপুর এফসি-র
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে নিজেদের জন্য রাস্তা কঠিন করে তুলল জামশেদপুর এফসি। জমে গেল লিগ টেবিলও। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে জামশেদপুর। সমপরিমাণ ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকেই হোম টিম জামশেদপুর এফসি-র সঙ্গে মুম্বই সিটি এফসি-র হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে। দুই দলই প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল আসে মুম্বই সিটি এফসি-র ফরোয়ার্ড পাওলো মাচাদোর বুট থেকে। ৩৭ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে গোল শোধ দেন হোসে লুইস এসপিনোসা আরোয়ো। প্রথমার্ধ শেষে খেলার ফল থাকে ১-১।
📽| Paulo Machado was everywhere on the pitch, and wins a well-deserved Hero of the Match award 💪💙#JFCMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/LLTswhbvTZ
— Indian Super League (@IndSuperLeague) December 19, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় জামশেদপুর এফসি। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন হোম টিমের ফুটবলাররা। যদিও সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করে জামশেদপুর। উল্টে খেলার গতির বিরুদ্ধে গিয়ে ম্যাচের ৫৬ মিনিটে গোল দিয়ে মুম্বই এফসি-র জয় নিশ্চিত করেন রেনিয়ের ফার্নান্ডেজ।
A jubilant @MumbaiCityFC squad rejoice after their win, as they move level on points with 4th-placed @JamshedpurFC 🏆#JFCMCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/GVevTQCsz4
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি-র মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স। ৮ ম্যাচে ৭ পয়েন্টে নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি।
Click it and Unblock the Notifications