মুম্বই সিটি এফসির জালে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার, আইএসএল থেকে আই লিগের পথে এই তারকা
মুম্বই সিটি এফসির জালে অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলার, আইএসএল থেকে আই লিগের পথে এই তারকা
স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নগুয়েরাকে সই করাল মুম্বই সিটি এফসি। এক বছরের চুক্তিতে নগুয়েরাকে সই করাল মুম্বই। যার ফলে ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত আকাশি জার্সিতে খেলতে দেখা যাবে অ্যাতলেটিকো মাদ্রিদের এই ফুটবলার। গেটাফে এবং এস এস রিয়েসের ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা নগুয়েরাকে ২০০৯ সালে সই করায় অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের এই দলটির 'সি' এবং 'বি' দলের হয়ে খেলার পর ২০১১ মরসুম মূল দলে সুযোগ পান তিনি।

২০১১ সালে লেভান্তের বিরুদ্ধে লা লিগায় অভিষেক হয় নগুয়েরার। লা লিগা ছাড়ার ইউরোপের অন্যান্য দেশের সেরা লিগে খেলেছেন তিনি। ২০১২ সালে ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্ল্যাকপুলে সই করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ইংল্যান্ড ছাড়া খেলেছেন আজারবাইজানেও। ওই দেশের প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন বাকুর হয়ে। চুক্তি শেষ হওয়ার পর নগুয়েরা ফিরে আসেন স্পেনে। নিজের দেশে সিএফ ট্রিভাল ভালদেরাস, সিএফ ফুইনলাবার্ডা এবং লোরক এফসি'র হয়ে তিনি খেলেন তৃতীয় ডিভিশনে।
২০২০ সালে ভারতীয় ফুটবলে আবির্ভাব ঘটে এই তারকা ফুটবলারের। ২০২০ সালে এফসি গোয়া আলবার্তো নগুয়েরাকে সই করায় দুই বছর ক্লাবটির হয়ে ৩৯ ম্যাচে ৪ গোল করেন তিনি এবং ১১টি গোলের ক্ষেত্রে নিজের অবদান রাখেন। গোয়ায় সাফল্যের সঙ্গে খেলার পর প্রতিবেশী রাষ্ট্রের দল মুম্বই সিটি এফসিতে সই করলেন ৩২ বছর বয়সী ৫ ফুট ১০ ইঞ্চির ফুটবলারটি। ২০২১ ডুরান্ড কাপে এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করার নেপথ্য গুরুত্বপূর্ণ অবদান ছিল নগুয়েরার।
অপর দিকে, উইলিয়াম লালনুনফেলাকে সই করাল আই লিগের দল রাজস্থান ইউনাইটেড। আই লিগ জয়ী আইজল এফসি দলের অন্যতম কাণ্ডারী ছিলেন লাললুনফেলা। মোহনবাগানের হয়ে জিতেছেন কলকাতা লিগও। ২০২০-২১ মরসুম তিনি খেলেন জামশেদপুর এফসির হয়ে এবং ২০২১ সালে তিনি খেলেন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications