Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohun BaganSuper Giant: চোট পেয়ে ফেরান্দোর চিন্তা বাড়ালেন আনোয়ার, কতদিন থাকতে হবে মাঠের বাইরে?

এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ ড্র করে পয়েন্ট নষ্টের হতাশার মধ্যেই সবুজ মেরুন শিবিরের উদ্বেগ বাড়ালেন আনোয়ার আলি। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের ক্লাবটির বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান বাগান ডিফেন্ডার। ম্যাচ শেষে যা আপডেট তা একেবারেই সুখকর নয় সবুজ মেরুন সমর্থকদের জন্য।

কোচ ফেরান্দোর চিন্তা বাড়াল আনোয়ার আলির চোট। দ্বিতীয়ার্ধে চোট নিয়েই মাঠ ছাড়েন সবুজ-মেরুন ডিফেন্ডার। বলে শট নিতে গেলে ভুল করে মাটিতেই শট নেন পাঞ্জাব তনয়। সঙ্গে সঙ্গে যন্ত্রনায় ছটফট করতে থাকেন। দলের মেডিকেল স্টাফরা এসে প্রাথমিক চিকিৎসা করলেও আর খেলতে পারেননি আনোয়ার। এমনকি স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয় জাতীয় দলের এই ফুটবলারকে।

Mohun BaganSuper Giant

ম্যাচ শেষে সাজঘর থেকে গাড়িতে উঠার সময় দেখা গেল সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়েই হাঁটতে হচ্ছে তাঁকে। বাগান শিবির সূত্রের খবর, কলকাতায় ফিরেই আনোয়ারের চোট জায়গায় স্ক্যান করা হবে। তারপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর।

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আনোয়ারকে ছাড়াই আগামী কয়েকটা ম্যাচে দল সাজাতে হবে কোচ জুয়ান ফেরান্দোকে। কারণ ম্যাচ শেষে বাগান ডিফেন্ডারের শরীরীভাষা একেবারেই ইতিবাচক ছিল না। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে আনোয়ারকে সেটা স্ক্যানের রিপোর্ট আসার পরই বোঝা যাবে।

Mohun Bagan Super Giant

মরসুমের মাঝপথে এমনিতেই চোটের সমস্যায় জেরবার মোহনবাগান এসজি শিবির। আশিক চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। হালকা চোট আছে শুভাশিস বোস, দীপক টাংরির। এবার সেই তালিকায় নতুন সংযোজন আনোয়ার। মরসুমের শুরু থেকেই আনোয়ার কিন্তু বাগান রক্ষণে নির্ভরতা দিয়েছেন।ফলে তাঁকে না পেলে নতুন করে ভাবতে হবে ফেরান্দোকে।

দশমীর রাতে মহানদীর তীরে বসুন্ধরার সঙ্গে ম্যাচ ড্র করে দু'পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান।ম্যাচ শেষে আবার বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।তিনি বাংলাদেশের ক্লাবের ফুটবলারকে ধাক্কা দেন, এই নিয়ে বড় ঝামেলা লাগতে পারত।

Mohun Bagan Super Giant

আর ম্যাচ শেষে এতটাই হতাশ ছিলেন কোচ জুয়ান ফেরান্দো যে প্রতিপক্ষের ফুটবলার বিশ্বনাথ ঘোষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।যদিও দু'দলের ফুটবলাররা দ্রুত পরিস্থিতি সামাল দেন।প্রায় ১৭ দিন পর দল মাঠে নেমে ম্যাচ জয় অধরাই থাকে সবুজ মেরুনের। এএফসি কাপে গ্রুপ পর্বে আপাতত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান এসজি।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+