Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনবীর ও কিয়ানকে ছাড়াই ডার্বিতে নামছে মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গলকে নিয়ে কী বলছেন মোলিনা ও কামিন্স?

মোহনবাগান সুপার জায়ান্ট কাল ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে সেমিফাইনালে ওঠার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। আজ বিকেলে সবুজ মেরুন তাঁবুতে সাংবাদিক বৈঠকে বোঝা গেল, ডুরান্ডের চেয়েও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ নিয়েই বেশি ভাবছেন হোসে মোলিনা, জেসন কামিংসরা। ইস্টবেঙ্গল যেমন রশিদকে পাচ্ছে না, তেমনভাবেই মোহনবাগান সুপার জায়ান্ট কাল নামবে মনবীর সিং, কিয়ান নাসিরিকে বাইরে রেখেই।

মুখে না বললেও একপ্রকার ইস্টবেঙ্গলকে কোনও গুরুত্বই দিতে রাজি নন বাগান হেড কোচ হোসে মোলিনা। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টের দুর্বল দিক সম্পর্কে তিনি অবহিত। মোলিনা বললেন, "হ্যাঁ, তো কী করা যাবে! দলে আমার দুর্বল দিক আছে। সেটা আগেও ছিল। ইস্টবেঙ্গল আগেও আমাদের বিরুদ্ধে খেলেছে। গত মরশুমে রেজাল্ট দেখেছি। তবে সত্যি ওরা ভালো দল, প্রস্তুতি নিয়ে এসেছে। লড়াই হবে খেলায়। সমর্থকদের জন্য ইস্টবেঙ্গলের মতো আমরাও ডার্বি জিততে চাই।" এরপর মোলিনা জানালেন, "সদ্য মরশুম শুরু হলো। এরপর আমাদের আইএসএল আছে। এএফসি আছে।তবে এই ডার্বি আর ডুরান্ড কাপকে হাল্কাভাবে আমরা নিচ্ছি না। আমরা চেষ্টা করব সেরাটা দিতে। ইস্টবেঙ্গলও জিততে চাইবে। দেখা যাক কী হয়।"

ইস্টবেঙ্গলে রশিদের না থাকা প্রসঙ্গে মোলিনা বলেন, "কেন ওদের আর কেউ নেই নাকি রশিদ ছাড়া? গোটা দলটাই ভালো ফুটবল খেলছে।" মোহনবাগানের অজি বিশ্বকাপার জেসন কামিন্স বললেন, "ডার্বিতে আমরাই ফেভারিট। গত কয়েক মরশুম ধরে আমরা যে ফুটবল খেলছি তাতে ফেভারিট হওয়া স্বাভাবিক। আমাদের দলে কোন সমস্যা নেই।আমিও পুরো ফিট। মনবীরকে মিস করব তবে দিমি, ম্যাকলারেন সবাই আছে। কোনও সমস্যা হবে না।"

এদিকে, টিকিটের হাহাকারের ছবিটা লাল হলুদ তাঁবুতে নেই। মেম্বাররা টিকিট নিতে ভিড় বাড়ালেও সাধারণ সমর্থকদের সেভাবে দেখা মেলেনি বিকেল অবধি। মোহনবাগান তাঁবুতে দেখা গেল লম্বা লাইন। মেম্বারদের টিকিটের লাইন যেমন গেট পেরিয়েছে, তেমন সমর্থকদের ভিড় ক্লাবের বাইরে, ইডেনের বিপরীতে। অর্ধেকের থেকে বেশি সমর্থক লাইন দেন ভোররাত ৩টে থেকে। ডার্বি জিতে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তো আছেই অনেক সমর্থক আবার স্বপ্ন দেখছেন ৫-০ বা হাফ ডজন গোলে জেতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+