Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mohammed Habib: মহম্মদ হাবিব প্রয়াত, স্বাধীনতা দিবসেই চিরঘুমে ময়দানের 'বড়ে মিঞা'

Mohammed Habib: স্বাধীনতা দিবসেই ভারতীয় ফুটবলে নক্ষত্রপতন। চিরঘুমে তিন প্রধানে দাপিয়ে খেলা ময়দানের 'বড়ে মিঞা'। মোহনবাগানের জার্সি গায়ে পেলের নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে গোল করা মহম্মদ হাবিব চিরঘুমে চলে গেলেন আজ।

মৃত্যুকালে হাবিবের বয়স হয়েছিল ৭৪ বছর। হাবিব-আকবর জুটি আজ ভেঙে গেল। হাবিবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mohammed Habib: মহম্মদ হাবিব প্রয়াত

দীর্ঘদিন ধরে ডিমেন্সিয়া ও পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। ধাপে ধাপে ধূষর হয়ে গিয়েছিল সোনালি স্মৃতি। হায়দরাবাদে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হাবিব। রেখে গেলেন স্ত্রী ও তিন কন্যাকে। ১৯৭০ সালে পিকে ব্যানার্জির কোচিংয়ে এবং হায়দরাবাদেরই সতীর্থ সৈয়দ নঈমউদ্দিনের অধিনায়কত্বে ব্যাঙ্কক এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সেই দলে ছিলেন হাবিব।

Mohammed Habib: মহম্মদ হাবিব প্রয়াত

১৯৬৬ থেকে ১৯৬৮ অবধি ছিলেন ইস্টবেঙ্গলে। ১৯৬৮ থেকে ১৯৬৯ অবধি খেলেন মোহনবাগানে। ১৯৭০ থেকে ১৯৭৪ অবধি ফের ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলেন। ১৯৭৫ সালে মহমেডান স্পোর্টিংয়ে খেলেছেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল অবধি ফের কাটান সবুজ মেরুন শিবিরে। ১৯৭৯ সালে মহমেডান স্পোর্টিংয়ে খেলার পর ১৯৮০ থেকে ১৯৮১ অবধি খেলেন লাল হলুদে। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল অবধি ছিলেন মোহনবাগানে।

১৯৬৫ থেকে ১৯৭৫ অবধি ভারতীয় দলের হয়ে খেলেছেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর টাটা ফুটবল আকাদেমিতে কোচের দায়িত্ব পালন করেছেন। হলদিয়ায় আইএফএ আকাদেমির চিফ কোচও ছিলেন। ১৯৬৯ সালে সন্তোষ ট্রফি জিতেছেন। ইস্টবেঙ্গলের হয়ে ১৯৭০ ও ১৯৭৪ সালে আইএফএ শিল্ড, ১৯৮০-৮১ মরশুমের ফেডারেশন কাপ জিতেছেন।

মোহনবাগানের হয়ে ১৯৭৮-৭৯ মরশুমে ফেডারেশন কাপ জিতেছেন। ১৯৬৯ সালের সন্তোষ ট্রফিতে ১১টি গোল করে সর্বাধিক গোলদাতার শিরোপা আদায় করে নেন। ১৯৭০ সালে ভারতীয় দলের হয়ে মারডেকা কাপ খেলেছেন। ১৯৭১ সালে সিঙ্গাপুরে পেস্তা সুকান কাপেও খেলেন। ১৯৮০ সালে অর্জুন পুরস্কার, ২০১৫ সালে ইস্টবেঙ্গলের ভারত গৌরব ও ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলের মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, ১৯৬০ থেকে ১৯৮০-র দশকে কলকাতা ময়দানের আইকনিক প্লেয়ারের প্রয়াণে গভীর শোকাহত। ভারতীয় ফুটবলের কিংবদন্তি আজ হায়দরাবাদে প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার। রাজ্য সরকারের তরফে তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। তাঁর পরিবার, বন্ধু ও অগণিত গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+