Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kylian Mbappe: রিয়ালের পাশাপাশি এমবাপেকে দলে নিতে লড়াইয়ে ইপিএলের ক্লাবও! ফরাসি তারকার দলবদল নিয়ে বড় আপডেট

চলতি মরশুম শেষেই পিএসজি ছাড়ছেন এমবাপে, এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। স্পেন এবং ফ্রান্সের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে প্যারিসের ক্লাব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার। ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ফরাসি তারকা। কিন্তু কোথায় নাম ‌লেখাবেন এমবাপে? তা নিয়ে চলছে জল্পনা।

এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে প্রথমেই নাম ভাসছে রিয়াল মাদ্রিদের। লা লিগা নাকি ইপিএল কোথায় পরবর্তী মরশুমে খেলতে দেখা যাবে এমবাপেকে? তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় জল্পনার মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি পেল। আর্সেনাল কোচ মাইকেল আর্টেটার একটি বক্তব্য এমবাপের ইংল্যান্ডে আগমনের জল্পনাকেও উস্কে দিয়েছে।

Mikel Arteta and Kylian Mbappe

এমবাপেকে নিয়ে আর্সেনাল আগ্রহী কিনা এই প্রশ্নের উত্তরে ইপিএল দলের কোচ বলেন, একেবারে। কেন নয়? আমরা যদি সেরা দল হতে চাই তবে অবশ্যই আমাদের সেরা প্রতিভা এবং সেরা খেলোয়াড়দের প্রয়োজন হবে। যখন দলবদলে সেই ধরনের একজন খেলোয়াড় থাকে তখন আমাদের সর্বদা কথোপকথনের মধ্যে থাকতে হয়। তবে মনে হয় তার ভবিষ্যত(এমবাপে) অন্যরকম।'

২০২২ সালেই এমবাপের রিয়ালে যোগ দেওয়ার কথা ছিল । সেবার রিয়ালে নাম লেখানোর খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পিএসজিতে থেকে যান ফরাসি তারকা। এবার কিন্তু স্প্যানিশ ক্লাবটি মরিয়া এমবাপেকে দলে নিতে। এমনকি স্পেনের ফুটবল মহল শুধু নয় একইসঙ্গে টেনিস তারকা রাফায়ে‌ল নাদালও উদ্যেগী ফরাসি ফুটবলারকে নিজের দেশের ক্লাবে আনতে।

এক ওয়েবসাইটে নাদাল জানিয়েছেন , 'আমি চাই এমবাপে রিয়াল মাদ্রিদে সই করুক। রিয়াল মাদ্রিদের দলটা দুর্দান্ত। এ বার এত চোট পাওয়ার পরেও ওরা ভাল খেলছে। এমবাপে সঙ্গে থাকলে ওরা আরও ভাল দল হয়ে উঠবে। এমবাপেকে আনার জন্য আমার তরফ থেকে কিছু করণীয় থাকলে আমি সেটাও কবর।'

বার্নলির সাথে তাদের প্রিমিয়ার লিগের ম্যাচই যে লিগের জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে তা উল্লেখ করেন আর্সেনাল কোচ। শিরোপা জয়ের লড়াইয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল, লিভারপুলের থেকে দুই পয়েন্ট পিছিয়ে, ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয়ের পর লিগে নিজেদের অবস্থানকে শক্তিশালী করেছে আর্টেটার দল।

ISL 2023-24: সূচি নিয়ে তীব্র ক্ষোভ হাবাসের, নর্থইস্ট ম্যাচের আগে আনোয়ারকে নিয়ে কী আপডেট দিলেন?
আর্সেনাল কোচ বলেন, আমরা সেখানে থাকতে চাই (খেতাবী লড়াইয়ে) এবং এর জন্য আমরা এই মরশুমে অনেক কিছু পরিকল্পনা করেছি। আমরা দলে একটি বড় স্তরের ধারাবাহিকতা দেখিয়েছি, আমরা একধাপ এগিয়ে যেতে চাই এবং ধারাবাহিকতা বজায় রাখতে চাই.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+