টোকিও অলিম্পিকে ব্রাজিল, জাপানের জয়ের দিনে ফুটবলে হোঁচট তিন হেভিওয়েটের
টোকিও অলিম্পিকে মহিলাদের ফুটবল গতকাল শুরুর পর আজ থেকে শুরু হয়ে গেল পুরুষদের ফুটবল। অলিম্পিকে বিভিন্ন দেশের অনূর্ধ্ব ২৩ দল অংশ নেয়। এক বছর অলিম্পিক করোনার কারণে পিছন এবার তা কার্যত হয়ে দাঁড়িয়েছে অনূর্ধ্ব ২৪ ফুটবলের প্রতিযোগিতা। প্রথম দিনেই ফ্রান্সকে হারিয়ে চমক দিল মেক্সিকো। হারল আর্জেন্তিনা, জার্মানিও। রিও অলিম্পিকে সোনাজয়ী ব্রাজিল এবং আয়োজক জাপান জয় পেয়েছে প্রথম ম্যাচেই।
|
ব্রাজিলের জয়
রিচার্লিসনের হ্যাটট্রিকের সুবাদে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনাজয়ী ব্রাজিল। ৭, ২২ ও ৩০ মিনিটে গোল করেন এভার্টনে খেলা রিচার্লিসন। ৫৭ মিনিটে নাদিম আমিরির গোলে জার্মানি ব্যবধান কমানোর পর ৬৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যাক্সিমিলান আর্নল্ড। ৮৪ মিনিটে ম্যাচ ৩-২ করেন রাগনার আশে। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে পাউলিনহোর গোল ব্রাজিলের ৪-২ গোলে জয় নিশ্চিত করে।

জিতল জাপান
আয়োজক জাপান এদিন ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদের তাকেফুসা কুবো। ইউথ কেরিয়ারে বার্সেলোনায় খেলা কুবো পরে যোগ দেন রিয়াল মাদ্রিদের অনূর্ধ ১৯ দলে, ভিলারিয়াল, মালোর্কা, গেটাফের হয়ে লোনে খেলার পর অদূর ভবিষ্যতেই তাঁকে লা লিগায় রিয়ালের মূল দলে দেখা যাবে।
|
ফ্রান্সের পরাজয়
ফ্রান্সকে ৪-১ গোলে হারিয়ে অলিম্পিক অভিযান শুরু করল মেক্সিকো। সব কটি গোলই দ্বিতীয়ার্ধে। মেক্সিকোর গোলগুলি করেন ভেগা, কোর্দোভা, আন্তুনা ও আগুইরে। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান আন্দ্রে পিয়েরে জিগনাক।
|
হার আর্জেন্তিনার
২০০৮ সালের পর অলিম্পিক ফুটবলে ফিরেই আর্জেন্তিনাকে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া। ১৪ মিনিটে ওয়েলসের গোলে এগিয়ে যাওয়া অজিদের হয়ে ৮০ মিনিটে ব্যবধান বাড়ান টিলিও। এদিনের অন্য ম্যাচে মিশরের সঙ্গে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্পেনকে। কোরিয়া রিপাবলিককে ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্ট। রোমানিয়া ১-০ গোলে জিতেছে হন্ডুরাসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications