কোটির বিনিময়ে মেসি দর্শন! কড়া নিরাপত্তায় দিল্লীতে ফুটবল সম্রাট
ভারতের চার শহর সফরের শেষ অধ্যায়ে এবার রাজধানী দিল্লীতে পা রাখতে চলেছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিয়োনেল মেসি। হায়দরাবাদ ও মুম্বইয়ে ভক্তদের উন্মাদনা উপভোগ করার পর সোমবার সকালেই দিল্লিতে পৌঁছনোর কথা তাঁর। কলকাতায় সফরের শুরুতেই যে বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে এবার রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
সূত্রের খবর, দিল্লীতে মেসি ও তাঁর সফরসঙ্গীদের থাকার ব্যবস্থা করা হয়েছে চাণক্যপুরীর বিলাসবহুল দ্যা লীলা প্যালেস হোটেলে। গোটা একটি তলা একেবারে তাঁদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। প্রেসিডেনশিয়াল স্যুটে থাকবেন মেসি, যেখানে এক রাতের ভাড়া নাকি সাড়ে তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকার মধ্যে।

হোটেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে মেসির থাকা সংক্রান্ত কোনও তথ্য বাইরে প্রকাশ করা যাবে না। বিমানবন্দর থেকে মাত্র আধঘণ্টার দূরত্বে অবস্থিত এই হোটেলকে কার্যত দুর্ভেদ্য দূর্গে পরিণত করা হচ্ছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য নির্বাচিত ভিআইপি ও কর্পোরেট অতিথিদের জন্য একটি 'ক্লোজড ডোর মিট অ্যান্ড গ্রিট' এর আয়োজন করা হয়েছে, যেখানে মেসির সঙ্গে দেখা করার মূল্য নাকি এক কোটি টাকা! এই একান্ত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।
দিল্লীতে স্বল্প সময়ের সফরে মেসির সূচিও ঠাসা। তিনি ভারতের প্রধান বিচারপতি ও একাধিক সাংসদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দেশের সফরে (জর্ডন, ইথিওপিয়া ও ওমান) রওনা হওয়ায় সেই সাক্ষাৎ আর হচ্ছে না।
এরপর মেসি যাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে, যেখানে একটি ফুটবল ক্লিনিকের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি মিনার্ভা অ্যাকাডেমির যুব দলগুলিকে সম্মানিত করবেন, যারা তিনটি যুব ট্রফি জয় করেছে। পাশাপাশি একটি নাইন এ সাইড ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে।
স্টেডিয়াম পর্ব শেষ করে মেসির গন্তব্য পুরানা কিলা। সেখানে রোহিত শর্মা, প্যারালিম্পিক জ্যাভেলিন স্বর্ণজয়ী সুমিত অন্তিল, বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন নিকহাট জারিন ও অলিম্পিক হাই জাম্প পদকজয়ী নিশাদ কুমারের মতো ক্রীড়াবিদদের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ভারতে সফর শেষ করে রাত আটটা নাগাদ দেশ ছাড়বেন ফুটবলের এই মহাতারকা। রাজধানীতে মেসির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে, তবে এবার সবটাই থাকবে কঠোর নিয়ন্ত্রণের বেড়াজালে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications