বরফ গলল, পিএসজির হয়ে অনুশীলন শুরু করলেন মেসি

পিএসজির হয়ে অনুশীলন শুরু করলেন মেসি।দলের সেরা তারকা ক্ষমা চেয়ে নেওয়ায় শাস্তি প্রত্যাহার করে নিল প্যারিসের ক্লাবটি।এরপরেই পিএসজি তাঁকে ট্রেনিংয়ের অনুমতি দিয়েছে। মেসি সোমবার থেকে শুরু করলেন ট্রেনিং। পিএসজি বুঝিয়ে দিল যে, প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয় যত বড় মহাতারকা হোন না কেন?

নির্বাসিত থাকায় মেসি রবিবার ত্রয়েসের বিরুদ্ধে খেলতে পারেননি। নির্বাসন বহাল থাকলে আরও একটি ম্যাচে তাঁকে পাওয়া যেত না। কিন্তু দলের অন্যতম সেরা ফুটবলারকে আর মাঠের বাইরে রাখতে চায়নি পিএসজি। সে কারণেই তাঁকে অনুশীলনে ফেরানো হয়েছে বলে সূত্রের খবর।

১

আগামী শনিবার অ্যাজাক্সিওর বিপক্ষে পিএসজির ম্যাচে মেসিকে ফেরানোর চিন্তাভাবনা চলেছে। তবে এ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। লিগ ওয়ানে এই মুহূর্তে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে তারা এগিয়ে ৬ পয়েন্টের ব্যবধানে।

২

ক্লাবকে না জানিয়ে সৌদি আরব সফরে আসার জন্য ক্ষমা চেয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। গত কয়েকদিন ধরেই মেসি বনাম পিএসজি বিতর্ক চলছে। পিএসজি টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে হঠাত করেই সৌদি আরবে স্বপরিবার নিয়ে চলে আসেন এলএমটেন।


মেসির প্যারিস পর্ব শেষের দিকে।। একাধিক ফরাসি মিডিয়ার রিপোর্ট বলছে মেসির সঙ্গে আর কোনও মতেই চুক্তি বাড়াবে না পিএসজি। ফলে নতুন ক্লাবে সই করতে পারেন,অথবা ফিরে যেতে পারেন বার্সাতে।তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি।
সোমবার রাতে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেন পিএসজি তারকা। মেসির সঙ্গে দেখা যায় তাঁর স্ত্রীকেও। বছরের সেরা ক্রীড়াবিদের পুরষ্কারও পান মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+