Euro Cup 2024: অলিম্পিক্সে খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন এমবাপে, নজির গড়ার হাতছানি ফ্রান্স কোচের সামনে
বিশ্বকাপ ফাইনালে অতীত। এবার ফ্রান্সের মিশন ইউরো কাপ। সোমবার রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মহাদেশীয় লড়াইয়ে অভিযান শুরু করছে ফরাসিরা। এই ম্যাচে মাঠে নামার আগেই অলিম্পিক খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এমবাপে।সেইসঙ্গে এই ম্যাচ জিতলে বিশেষ নজির গড়বেন ফ্রান্স কোচ দেশঁ।
ফরাসি অধিনায়ক এমবাপে স্বীকার করেছেন যে তিনি আসন্ন প্যারিস অলিম্পিক্সে অংশ নেবেন না, তবে আশা করেন ফ্রান্স তার অনুপস্থিতিতে "স্বর্ণপদক ঘরে আনবে"। ফ্রান্সের বেশ কয়েক জন ফুটবলারের জ্বর হয়েছিল। ফ্রান্সের সব ফুটবলারেরা যখন একত্রিত হন, তখন থেকেই কয়েক জনের জ্বর ছিল। কিন্তু অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রখম ম্যাচে নামার আগে সবাই ফিট।
’

অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের ইউরো কাপের ্ম্যাচের সাংবাদিকদের এমবাপে বলেন, "আমার ক্লাবের অবস্থান খুব পরিষ্কার ছিল, তাই সেই মুহূর্ত থেকে, সিদ্ধান্ত নিয়েছিলাম আমি গেমসে অংশ নেব না। এটা ঠিক আমি সেপ্টেম্বরে একটি নতুন দলে যোগ দিচ্ছি, তাই কিছু নিয়ম আমাকে মেনে নিতে হবে।
একইসঙ্গে এমবাপে বলেন, "এখন, আমি মনে করি আমি এই ফরাসি দলকে শুভকামনা জানাতে যাচ্ছি। আমি প্রতিটি খেলা দেখতে যাচ্ছি। অবশ্যই, একজন ভক্ত হিসাবে, সবকিছু বদলে যাবে। আমি আশা করি তারা স্বর্ণপদক ঘরে আনবে।"
সোমবার জিতলে ফ্রান্সের কোচ হিসাবে ১০০টি ম্যাচ জিতবেন দিদিয়ের দেশঁ। গত ১২ বছর ধরে তিনি দলের কোচ। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছেন।সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ফ্রান্সের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রথম ম্যা্চে শততম ম্যাচ জয়ের সুযোগ তাঁর সামনে।৫৫ বছর বয়সী জার্মানির টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ কোচ, প্রায় ১২ বছর ধরে ফরাসি দলের দায়িত্বে আছেন ।
ফ্রান্সে ৩০ জুন এবং ৭ জুলাই জাতীয় নির্বাচন হবে। তাই রাজনীতি নিয়ে যাতে ফুটবলাররা মুখ না খোলেন না তার জন্য কড়া অবস্থান নিল ফরাসি ফুটবল ফেডারেশন। ফ্রান্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রত্যেক ফুটবলারই নিজেদের মতামত জানাতে পারেন। সেই অধিকার তাঁদের রয়েছে। দেশের মানুষকে ভোট দেওয়ার আহ্বানও জানাতে পারেন তাঁরা। কিন্তু ফ্রান্স দলকে যাতে কোনও ভাবে রাজনীতির উপাদান না বানানো হয়, তার জন্যই এই নির্দেশ জারি করা হয়েছে
ইউরো কাপে ফ্রান্সের গ্রুপে রয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং পোলান্ড। এমবাপেদের ম্যাচ রয়েছে ১৮, ২২ এবং ২৫ জুন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications