ডাচদের ১০ গোল ও ব্রাজিলের ৫, টোকিও অলিম্পিকে মহিলা ফুটবলে অঘটন আর গোল-বন্যা

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দুই দিন আগেই শুরু হয়ে গেল দুটি ইভেন্ট। সফটবল ও মহিলাদের ফুটবল। মহিলাদের ফুটবলে প্রথম দিনেই বিশ্বের এক নম্বর দল তথা সোনা জয়ের অন্যতম দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে চমক দিল সুইডেন। নেদারল্যান্ডস দিল ১০ গোল। মার্টার নজির গড়ার ম্যাচে ৫ গোলে জিতল ব্রাজিল।

মার্টার নজিরে ব্রাজিলের জয়

মার্টার নজিরে ব্রাজিলের জয়

মহিলা ফুটবলে ব্রাজিল রয়েছে বিশ্বে সাত নম্বরে। টোকিও অলিম্পিক অভিযান ব্রাজিল শুরু করল চিনকে ৫-০ গোলে হারিয়ে। ফিফার বিচারে ছয়বারের বর্ষসেরা ফুটবলার মার্টা জোড়া গোল করলেন, বাকি গোলগুলি ডেবিনহা, আন্দ্রেসা আলভেস ও বিট্রিজের। এদিন জোড়া গোল করায় মার্টার আন্তর্জাতিক গোলের সংখ্যা বেড়ে হল ১১১, ব্রাজিলের পুরুষ ও মহিলা ফুটবলারদের মধ্যে তা সর্বাধিক। এ ছাড়া টানা পাঁচটি অলিম্পিকেই গোল পেলেন মার্টা। ব্রাজিলের ফর্মিগা খেলছেন সপ্তম অলিম্পিক।

অঘটন সুইডেনের

প্রথম দিন অঘটন ঘটাল বিশ্বের পঞ্চম দল সুইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে। ৪৪টি ম্যাচে অপরাজেয় থেকে মার্কিনরা এদিন খেলতে নেমেছিল। বিশ্বের ১ নম্বর তথা টোকিওতে মহিলা ফুটবলে সোনা জয়ের দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোড়া গোল করলেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। রিও অলিম্পিকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল সুইডেনের মহিলা দল।

গোলের বন্যা

মহিলা ফুটবলে বিশ্বের ৬ নম্বর দেশ গ্রেট ব্রিটেন এদিন হারাল বিশ্বের ৩৭ নম্বরে থাকা চিলিকে। চিলির মহিলা ফুটবল দল এবারই প্রথম অলিম্পিক খেলছে। এলেন হোয়াইটের জোড়া গোলের সুবাদে ব্রিটিশদের জয় এল ২-০ গোলে। এদিনের অন্য ম্যাচগুলির মধ্যে জাপান ও কানাডার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। জাম্বিয়াকে ১০-৩ গোলে চূর্ণ করেছে নেদারল্যান্ডস। এই প্রতিবেদন লেখা অবধি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+