যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রিনউড

যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার

এক মহিলাকে যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতন অভিযোগ উঠল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিশ্রুতিবান ফুটবলার মেসন গ্রিনউডের বিরুদ্ধে। ২০ বছর বয়সী এই ফুটবলারকে গ্রেফতার করেছে গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ।

যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রিনউড

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক মহিলার অভিযোগের ভিত্তিতেই আমরা ২০ বছরের একজনকে গ্রেফতার করি। তাঁকে জেরার করার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।"

পাশাপাশি এই ঘটনায় নিজেদের অবস্থান প্রেস বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। রেড ডেভিলসের পক্ষ থেকে জারি করা প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিগুলির সম্পর্কে এবং একে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে আমরা অবগত। পুরো বিষয়ে তদন্ত না হওয়া পর্যন্ত এই নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ম্যানচেস্টার ইউনাইটেড কোনও রকম হিংসাকে সমর্থন করে না। অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হল মেসন গ্রিনউডকে। দলের অনুশীলনে বা ম্যাচে গ্রিনউডকে ঢুকতে দেওয়া হবে না।"

গ্রিনউডকে স্পনসর করে এক বিখ্যাত ক্রীড়াবিপননি সংস্থা। ওই সংস্থার এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে বলেছেন, "আমরা পুরো বিষয়ের উপর নজর রাখব।"

উপরোক্ত ভিডিও-র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন ইংল্যান্ডের মেসন গ্রিনউড। রেড ডেভিলসের হয়ে মাত্র ২০ বছর বয়সেই ১৩০টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল সংখ্যা ৩৬।

পুরো ঘটনা সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি গ্রিনউডের তরফ থেকে। ২০২১ সালে প্রতিভাবান ফুটবলারটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে ম্যানচেস্টার ইউনাইটেড।

ডেইলি মেল-এর রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেডে গ্রিনউডের সতীর্থরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা শুরু করেছে। জানা গিয়েছে পর্তুগিজ কিংবদন্তি ইতিমধ্যে মেসনকে আনফলো করেছেন। মেসনকে আনফলো করেছেন ডেভিড দি গিয়া, পল পোগবা এবং মার্কোস র‍্যাশফোর্ড।

এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে শুক্রবার মিডলসবার্গের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+