EPL: ম্যানচেস্টার সিটি স্মরণীয় কামব্যাকের মাধ্যমে দখলেই রাখল ইংলিশ প্রিমিয়ার লিগ, জিতেও দুই নম্বরে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। দুই গোলে পিছিয়ে পড়েও অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে পেপ গুয়ার্দিওলার দল টানা দ্বিতীয়বার ইপিএল খেতাব জয় সম্পন্ন করল। ম্যান সিটি যখন পিছিয়ে ছিল তখন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের বিরুদ্ধে এগিয়ে থেকে খেতাবের গন্ধ পাচ্ছিল লিভারপুল। কিন্তু ম্যান সিটি জিততেই দ্বিতীয় স্থান দখল করে সন্তুষ্ট থাকতে হলো তাদের।

ম্যান সিটি বনাম অ্যাস্টন ভিলা ম্যাচে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল ভিলাই। ৩৭ মিনিটে ম্যাটি ক্যাশের করা গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে ফিলিপ কুটিনহো অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। এই ম্যাচ হেরে গেলে ম্যান সিটির খেতাব হাতছাড়া হয়ে যেত। যদিও তা হয়নি পাঁচ মিনিটের মধ্যে হওয়া তিনটি গোলের সুবাদে। ইলকেয় গুন্দোগান ৭৬ মিনিটে ব্যবধান কমান। রদ্রির গোলে ম্যাচে সমতা ফেরে ৭৮ মিনিটের মাথায়। গুন্দোগান ৮১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন।
Property of @ManCity 🏆 pic.twitter.com/uT579DcWJE
— Premier League (@premierleague) May 22, 2022
এদিনই অপর ম্যাচে লিভারপুলও পিছিয়ে পড়ে ৩-১ গোলে হারায় উলভসকে। সাদিও মানে ২৪, মোহাম্মদ সালাহ ৮৪ ও অ্যান্ড্রু রবার্টসন ৮৯ মিনিটের মাথায় লিভারপুলের গোল তিনটি করেন। উলভস ম্যাচের ৩ মিনিটের মাথায় পেদ্রো নেতোর গোলে এগিয়ে গিয়েছিল। এই ম্যাচের ফল বিরতিতে ছিল ১-১। ম্যান সিটি চ্যাম্পিয়ন হলো ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে। লিভারপুলের চেয়ে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়ায় মাত্র ১।
⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️⚽️
— Premier League (@premierleague) May 22, 2022
Introducing your 2021/22 #PL Castrol Golden Boot winners...
👏 @MoSalah 🤝 @Sonny7 👏 pic.twitter.com/lXhsQoUeHF
চেলসি ৭৪ পয়েন্ট নিয়ে রইল তৃতীয় স্থানে, টটেনহ্যান হটস্পার ৭১ পয়েন্ট নিয়ে চারে, আর্সেনাল ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ইপিএল অভিযান শেষ করল। ম্যান সিটি এই নিয়ে ইপিএল খেতাব জিতল ষষ্ঠবার (২০১১-১২, ২০১৩-১৪, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২০-২১, ২০২১-২২)। ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ বার, চেলসি ৫ বার, আর্সেনাল তিনবার ইপিএল খেতাব জিতেছে। ব্ল্যাকবার্ন রোভার্স একবার খেতাব জিতলেও তারা এখন ইপিএলের বাইরে। লেস্টার সিটি ও লিভারপুল জিতেছে একবার করে। এবার মাত্র এক পয়েন্টের জন্য লিভারপুলের কাছে খেতাব অধরা রইল।
The 2021/22 #PL season: ✅ pic.twitter.com/YqFp4dbxET
— Premier League (@premierleague) May 22, 2022
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications