লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের

লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের

লেস্টার সিটিকে বড় গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত রাখল লিভারপুল। গত মরসুমের মতো এবারও টুর্নামেন্টে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লাল জার্সিধারীরা শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখতে পারবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল দুনিয়া। তাকিয়ে রয়েছেন লিভারপুলের ফ্যানরাও।

লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে দাপট অব্যাহত লিভারপুলের

সোমবার প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ আনফিল্ড স্টেডিয়ামে লেস্টার সিটি-র মুখোমুখি হয়েছিল লিভারপুল। খেলায় প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন য়ুর্গ্যান ক্লপের ছেলেরা। চাপে করে ভুল করে ফেলেন লেস্টার সিটির ডিফেন্ডার জনি এভানস। ২১ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন তিনি।

প্রথমার্ধে লেস্টারের গোলমুখে আক্রমণের ধারা অব্যাহত রাখে লিভারপুল। ৪১ মিনিটে গোল দিয়ে লিভারপুলের হয়ে ব্যবধান বাড়ান দিয়োগো জোটা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় লিভারপুল। গোল করার মরিয়া চেষ্টা করে লেস্টার সিটিও। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সফল হতে ব্যর্থ হয় পরাজিত দল। অন্যদিকে ৮৬ মিনিটে লিভারপুলের হয়ে তৃতীয় গোল দিয়ে লেস্টারের হার নিশ্চিত করে দেন রবার্টো ফিরমিনো।

লেস্টারের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল গোল পার্থক্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে একধাপ এগিয়ে রয়েছে টটেনহ্যাম। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে লেস্টার সিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+