শহরে মেসির ৭০ ফুটের মূর্তি, ভার্চুয়ালি উদ্বোধন করবেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পলদের নিয়ে কলকাতায় পা রাখলেন আর্জেন্তিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
মেসি আর্জেন্তিনাকে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন কলকাতাতেই। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই কলকাতা থেকেই এবার সূচনা হবে মেসির গোট ট্যুরের।

মেসির এই সফর স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোস। বিশ্বের বৃহত্তম মেসির মূর্তি তৈরি হলো কলকাতার বুকে। দক্ষিণ দমদমের লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৭০ ফুট উঁচু এই লোহার মূর্তিটি তৈরি করল। ক্লাবের দাবি, বিশ্বে আর কোথাও মেসির এত বড় মূর্তি নেই।
মেসিকে ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যাচ্ছে। শিল্পী মন্টি পালের তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বোস জানিয়েছেন, মাত্র চল্লিশ দিনের মধ্যে এই বিশাল কাঠামোটি তৈরি করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, "এটি একটি বিশাল মূর্তি, উচ্চতায় ৭০ ফুট। মেসির এত বড় মূর্তি পৃথিবীতে আর কোথাও নেই। মেসি কলকাতায় আসছেন, এবং মেসির অনেক ভক্ত আছে এখানে।"
কলকাতায় এর আগে এসেছেন দিয়েগো মারাদোনা, এমিলিয়ানো মার্তিনেজ এবং ব্রাজিলের রোনাল্ডিনহো গাউচো। এই ফুটবল কিংবদন্তিদের আগমনের কথা উল্লেখ করে সুজিত বসু আরও বলেন, "শ্রীভূমিতে সবাই এসেছেন। আমরা ৪০ দিনের মধ্যে এই মূর্তিটি তৈরি করেছি। মন্টি পাল এটি প্রস্তুত করেছেন। লোকেরা বলছিল যে আমাদের মারাদোনার মূর্তি আছে, তাহলে মেসির কেন থাকবে না? ২০২৬ সালের বিশ্বকাপের আগে এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।" তাঁর কথায়, "মেসির এই মূর্তিটি ভালো লাগবে। ১৩ই ডিসেম্বর কলকাতা থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করা হবে।"
আজ বা কালকের মধ্যেই মূর্তির কাজ পুরো শেষ হয়ে যাবে। সুজিত বোসের কথায়, রাজ্য সরকার আমাদের অনেক সাহায্য করেছে।
শ্রীভূমির উদ্যোক্তারা জানালেন, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার কারণে মেসি সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। তাই ১৩ ডিসেম্বর তিনি ভার্চুয়ালি মূর্তিটির উদ্বোধন করবেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীরা এই বিশাল আয়োজনকে সাদরে গ্রহণ করবে এবং এর প্রশংসা করবে।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications