Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাল দিল্লিতে মোদী-মেসি সাক্ষাৎ, দেখা হবে প্রধান বিচারপতি, সেনাপ্রধানের সঙ্গেও, অরুণ জেটলি স্টেডিয়ামেও চমক

কাল দিল্লিতে শেষ হবে লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর। ভারত সফরেরর শেষ দিনে রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মোদীর সরকারি বাসভবন পরিদর্শনের পর তিনি সাংসদ প্রফুল প্যাটেলের বাড়িতে ভারতের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।

-

এরপর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের দুই তারকার সঙ্গেও তাঁর শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। মেসি সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছবেন। শহরের একটি হোটেলে ৫০ মিনিটের পরিচিতি পর্ব সেরে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে ২০ মিনিট নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলাপচারিতার সময় ধার্য রয়েছে।

এরপর মেসির পরবর্তী গন্তব্য সাংসদ প্রফুল প্যাটেলের বাড়ি। সাংসদের বাসভবনে তিনি ভারতে নিযুক্ত আর্জেন্তিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্টিন কাউসিনো, প্রধান বিচারপতি সূর্য কান্ত, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) প্রধান রাহুল নবীন-সহ কয়েকজন শীর্ষ সরকারি আধিকারিকের সঙ্গে মিলিত হবেন। এই বিশেষ আয়োজনে আরও কয়েকজন ঊর্ধতন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মেসির কনভয় যাবে অরুণ জেটলি স্টেডিয়ামের দিকে। বিকেল সাড়ে তিনটেয় তিনি স্টেডিয়ামে প্রবেশ করবেন এবং এক জমকালো সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। এরপর মেসি ভারতীয় সেলিব্রিটিদের সঙ্গে একটি ছোট ফুটবল মাঠে প্রীতি ম্যাচে অংশ নিয়ে খেলোয়াড়দের শুভেচ্ছা জানাবেন ও দলগুলোর সঙ্গে গ্রুপ ছবি তুলবেন।

এই প্রীতি ম্যাচের পর বিকাল ৩টে ৫৫ থেকে ৪টে ১৫ পর্যন্ত ২২ জন শিশুকে নিয়ে একটি ফুটবল ক্লিনিক হবে। এরপর মেসি মাঠের কেন্দ্রে যাবেন, যেখানে দুজন ভারতীয় ক্রিকেটার তাঁকে উপহার দেবেন। প্রত্যুত্তরে মেসিও তাঁদের হাতে দুটি স্বাক্ষর করা জার্সি উপহার হিসেবে তুলে দেবেন। এরপর স্টেডিয়াম থেকে সরাসরি বিমানবন্দরের দিকে রওনা হবেন মেসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+