Lionel Messi: আপাতত লক্ষ্য কোপা আমেরিকা, ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সিদ্ধান্ত জানিয়ে দিলেন মেসি
এক বছর আগে এই ডিসেম্বর মাসেই ফুটবলার জীবনে সবথেকে বড় স্বপ্নটা পূরণ হয়েছিল মেসির। প্রথমবার পেয়েছিলেন বিশ্বকাপ জয়ের স্বাদ। কিন্তু বিশ্বকাপের পর থেকেই মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আদৌও কী পরের বিশ্বকাপ খেলবেন নাকি তার আগেই বিদায় জানাবেন নীল সাদা জার্সিকে। জল্পনার মাঝেই ফের মুখ খুললেন মেসি।
আট বারের ব্যালন ডি’অর জয়ী মেসির নেতৃত্বে ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। একইসঙ্গে দুটি আন্তর্জাতিক ট্রফিও উপহার দিয়েছেন দেশকে। ২০২১ সালে গিয়ে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু এই সাফল্যের রেশ নিয়েই কী জাতীয় দলের জার্সিকে বিদায় জানাবেন নাকি আরও একটা বিশ্বকাপে দেখা যাবে মেসি শো। উত্তর দিলেন রাজপুত্র।

একইসঙ্গে মেসি উল্লেখ করেছেন, ' ২০২২ বিশ্বকাপের পরেই মনে হয়েছিল আমি অবসর নিয়ে নেব। এখন আমি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকতে চাই। খুব দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা। এই সময়টা উপভোগ করতে চাই আমি। আগের থেকেও বেশি করে থাকতে চাই। বিশেষ মুহূর্ত উপভোগ করছি আমরা। আগামী দু-তিন বছরের কথা না ভেবে এখনকার সময়টা পুরোদস্তুর উপভোগ করতে চাই।"
৭ ডিসেম্বর কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার মহাদেশীয় সেরা হওয়ার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা দল। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকাতে। বর্তমানে ক্লাব ফুটবলও আমেরিকাতেই খেলছেন মেসি। ইউরোপীয় ফুটবলের চাপ ছেড়ে মেজর লিগ সকারে মন দিয়েছেন মেসি।
এদিকে মেসির জন্য ফের বিড়ম্বনায় পড়তে হল রোনাল্ডোকে। শুক্রবার রাতে আল হিলালের কাছে ৩-০ গোলে হারে সিআরসেভেনের ক্লাব আল নাসের। এই ম্যাচে বিরতিতে রোনাল্ডো মাঠ ছাড়ার সময় তাঁকে লক্ষ্য করেএ গ্যালারি থেকে 'মেসি! মেসি!'স্লোগান দিতে থাকেন আল হিলাল সমর্থকেরা। কিন্তু পর্তুগিজ আর আগের মতো মেজাজ হারাননি। মুচকি হাসির সঙ্গে উড়ন্ত চুমু উপহার দিয়ে মাঠ ছাড়েন আল নাসর তারকা রোনাল্ডো। মেসি যেন পিছু ছাড়ছে না তাঁর।












Click it and Unblock the Notifications