কোপায় দেশের হয়ে প্রথম কাপ জয়ের সামনে মেসি, চর্চায় ফাইনালে লিও-র পরিসংখ্যান

গোট (GOAT) বা গ্রেটেস্ট অব অল টাইম নিয়ে যখনই আলোচনা হয় তখনই লিওনেল মেসির দেশের হয়ে একবারও চ্যাম্পিয়ন না হতে পারা তাঁকে কিছুটা পিছিয়েই রাখে বাকিদের চেয়ে। আরও একবার আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করানোর সুযোগ পাচ্ছেন মেসি, রিও-র মারাকানায়। ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্তিনা। মেসি বনাম নেইমার দ্বৈরথে এবার মেসি শেষ হাসি হাসতে পারেন কিনা সেদিকে তাকিয়ে গুণমুগ্ধরা।

ফুল ফোটাচ্ছেন মেসি

ফুল ফোটাচ্ছেন মেসি

আর্জেন্তিনা ও ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্তিনা দলের ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি-ই সেই ফাইনালে খেলেছিলেন। তখন তাঁর বয়স ছিল ২০। গত কোপাতেও ব্রাজিলের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল মেসিদের। তবে এবার লিও মেসি কিন্তু ফুল ফোটাচ্ছেন। নিজে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন। সেই সঙ্গে অ্যাসিস্ট ৫টি। ফলে এবারের কোপা আমেরিকাতে আর্জেন্তিনা যে ১১টি গোল করেছে তার মধ্যে ৯টিতেই রয়েছে মেসির অবদান।

বিশ্বকাপ ও কোপা ফাইনালে

বিশ্বকাপ ও কোপা ফাইনালে

লিওনেল মেসি-র এখন বয়স ৩৪। ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে তিনবার কোপা আমেরিকার ফাইনাল ও একবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন মেসি। কিন্তু একটিতেও গোল করতে পারেনি, জেতেওনি আর্জেন্তিনা। ২০০৭ সালে কোপা ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হার। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা ০-১ গোলে হারে জার্মানির কাছে। পরের বছরই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছিলেন মেসিরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ছিল, টাইব্রেকারে ৪-১ গোলে জেতে চিলি। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও টাইব্রেকারেই ২-৪ গোলে চিলির কাছে হারেন মেসিরা। এবার ব্রাজিলের বিপক্ষে দেশের হয়ে প্রথম কাপ জেতার স্বাদ পেতে মরিয়া এলএম টেন।

ক্লাব ফুটবলে অদ্বিতীয়

ক্লাব ফুটবলে অদ্বিতীয়

দেশের হয়ে মেজরে চারটি ফাইনাল খেলে একটিতেও জিততে না পারলেও ক্লাব ফুটবলে ফাইনালে সাফল্যের নিরিখে মেসির সমকক্ষ কার্যত কেউ নেই। বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের বড় টুর্নামেন্টে ১৭টি ফাইনাল খেলেছেন মেসি। হেরেছেন মাত্র তিনটিতে। ১৭টি ফাইনালের ১৩টিতেই মেসি গোল করেছেন।

কোপা দেল রেই-তে দশে এলএম ১০

কোপা দেল রেই-তে দশে এলএম ১০

লিওনেল মেসি বার্সার হয়ে ১০ বার কোপা দেল রেই ফাইনাল খেলেছেন। ২০০৮-০৯ মরশুম থেকে ২০২০-২১ অবধি। হেরেছেন ২০১০-১১, ২০১৩-১৪ ও ২০১৮-১৯ মরশুমে। প্রথম দুইবার রিয়াল মাদ্রিদের কাছে এবং শেষবার ভ্যালেন্সিয়ার কাছে। ১০টি কোপা দেল রেই ফাইনালে ৯টি গোল রয়েছে মেসির, দুটি করে গোল করেছেন দুইবার। যে দুবার রিয়ালের কাছে বার্সা হেরেছিল, সেই ম্যাচগুলিতে তিনি গোল পাননি। এ ছাড়া ২০১৫-১৬ মরশুমের কোপা দেল রেই ফাইনালে মেসির গোল ছিল না।

ক্লাব ওয়ার্ল্ড কাপ

ক্লাব ওয়ার্ল্ড কাপ

ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল তিনবার খেলেছেন মেসি। তিনবারই জিতেছে বার্সেলোনা। ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। ২০১১-র ফাইনালে দুটি গোল-সহ তিনটি ফাইনালে বার্সার হয়ে মেসির গোলের সংখ্যা চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+