PSG: ফ্রেঞ্চ কাপে সহজ জয়, দলবদলের গুঞ্জনের মধ্যেই পিএসজির জার্সিতে গোল অব্যাহত এমবাপের
এমবাপের দলবদল নিয়ে যতই গুঞ্জন হোক না কেন, পিএসজির জার্সিতে নিজের কর্তব্যে অবিচল ফরাসি তারকা। লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রাখার মধ্যেই ফেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠল প্যারিসের ক্লাবটি। ব্রেস্টকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে ফ্রেঞ্চ কাপের শেষ আটে জায়গা করে নিল পিএসজি। এই ম্যাচে গোল করলেন এমবাপে।
মরশুম শেষেই বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলারের রিয়ালে যোগদান নিয়ে গুঞ্জন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই আবহে ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পিএসজির হয়ে খেলতে নেমেছিলেন এমবাপে। প্রথম গোলটি করলেন ফরাসি স্ট্রাইকারই। ম্যাচের বয়স তখড় ৩৪। এর কয়েক মিনিটের মধ্যেই ড্যানিলো ব্যবধান ২-০ করলেন। ফলে ২ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে পিএসজি।
পিএসজি এই ম্যাচে শক্তি বাড়িয়ে খেলতে নেমেছিল আফ্রিকা নেশনস কাপ খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন মরোক্কান তারকা হাকিমি। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ায় ব্রেস্টও। ৬৫ মিনিটে একটি গোল শোধ করেন স্টিভ। কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই ব্রেস্টের ফুটবলার লিলিয়ান লাল কার্ড দেখেন। ফলে ১০ হয়ে যায় তারা।এই সুযোগটাই কাজে লাগায় পিএসজি। পাল্টা আক্রমণে গিয়ে গোলসংখ্যা বাড়িয়ে নেয় পিএসজি। ম্যাচের অতিরিক্ত সময়ে রামোসের গোল করে ফল ৩-১ করেন। এই ম্যাচে সহজ জয় পেয়ে শেষ আটের টিকিট পেয়ে গেল পিএসজি।
34’ – @KMbappe with the opener! #PSGSB29 1⃣-0⃣ | #CDF pic.twitter.com/w0RKVvbsIe
— Paris Saint-Germain (@PSG_English) February 7, 2024
অন্যদিকে পিএসজিও অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ এমবাপেকে নিয়ে। চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত, ফরাসি তারকাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে চায় প্যারিসের ক্লাবটি। যদিও সাম্প্রতিক সময়ের খবরগুলো পিএসজির জন্য মোটেও আশাবাদী হওয়ার মতো নয়।ইউরোপের বিভিন্ন প্রতিবদনের তথ্য অনুসারে, পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব বিশ্বকাপজয়ী প্রত্যাখ্যান করেছেন।
, পিএসজির সাথে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত, যা তিনি গত বছর ঘোষণা করেছিলেন, এরফলে ফ্রি এজেন্ট হিসাবে এমবাপের সামনে দলবদল করার রাস্তা খোলা রয়েছে।
Job done!
We're into the Coupe de France quarter-finals
@KMbappe @iamDaniloP @Goncalo88Ramos#PSGSB29 3⃣-1⃣ | #CDF pic.twitter.com/d6cHM9cPEc
— Paris Saint-Germain (@PSG_English) February 7, 2024
এমবাপে চান ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতে। যে কারণে তিনি প্রতি মরশুমে পাঁচ কোটি ইউরো বেতন দাবি করছেন। পাশাপাশি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা ১২ কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান রিয়ালের কাছ থেকে। এ ছাড়া বেতনের বাইরে ফরাসি ফুটবলসার নাকি ইমেজ স্বত্বের জন্য বাড়তি বোনাসও পেতে চান ক্লাবটির কাছ থেকে।
ISL 2023-24: বিনামূল্যে হায়দরাবাদ ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান এসজি সমর্থকরাও, কোথায় পাবেন টিকিট?
কিন্তু গত কয়েক মরশুম ধরে এমবাপের প্যারিস থেকে মাদ্রিদে নেওয়ার চেষ্টায় একাধিকবার ব্যর্থ হয়েছে রিয়াল। ২০২১ সালের জুনে এই ফরোয়ার্ডের মাদ্রিদ যাত্রা আটকাতে হস্তক্ষেপ করেন খোদ ফ্রান্সের রাষ্ট্রপ্রধানই।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত













Click it and Unblock the Notifications