বিশ্বকাপ ফুটবল জ্বরে কাবু কলকাতা, দেখুন সারা শহরের চালচিত্র


 রাশিয়া বিশ্বকাপ আসতেই ফুটবল জ্বরে কাবু কলকাতা। একনজরে দেখে নিন শহর জুড়ে কী চলছে।

কলকাতার ফুটবল উন্মাদনা নিয়ে নতুন করে বলার কিছু নেই। গোটা দেশ জানে ভারতে ফুটবলের মক্কা বলতে কলকাতাকেই বোঝায়। এই শহরের ফুটবল নিয়ে পাগলামিকে ফিফাও স্বীকৃতি দিয়েছে নানা সময়ে। কিংবদন্তি পেলে থেকে মারাদোনা সকলেই কলকাতার মাঠে ঘুরে গিয়েছেন। পেলে, লিওনেল মেসি তো রীতিমতো মাঠে নেমে কাঁপিয়েছেন। রাশিয়া বিশ্বকাপ আসতেই ফুটবল জ্বরে কাবু কলকাতা। একনজরে দেখে নিন শহর জুড়ে কী চলছে।

রাস্তায় আঁকা মেসির ছবি

রাস্তায় আঁকা মেসির ছবি

কলকাতার রাস্তায় হাতে টানা রিক্সা নিয়ে যেতে যেতে রিক্সা চালকের নজর আটকে দাঁড়াল দেওয়ালে আঁকা মেসি, বিশ্বকাপ ট্রফি ও লোগোর উপরে।

ট্রফির আদলে মিষ্টি

ট্রফির আদলে মিষ্টি

কলকাতার একটি মিষ্টির দোকানে কারিগরের হাতে তৈরি হচ্ছে বিশ্বকাপের ট্রফির আদলে মিষ্টি।

কলকাতার আর্জেন্তিনা ভক্তরা

কলকাতার আর্জেন্তিনা ভক্তরা

কলকাতার রাস্তায় প্রিয় দল আর্জেন্তিনার পতাকা হাতে নেমে পড়েছে ভক্তরা। এরাঁ সকলেই লিওনেল মেসি, আগুয়েরোর ভক্ত নিঃসন্দেহে।

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কলকাতা

বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কলকাতা

সম্প্রীতির বার্তা বয়ে আনে ফুটবল। বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কলকাতার রাস্তায় ফুটবলের ভাষ্কর্য।

মাটির বিশ্বকাপ

মাটির বিশ্বকাপ

কলকাতায় দুই শিল্পীর হাতে মাটি দিয়ে তৈরি হচ্ছে বিশ্বকাপ ট্রফি। একেবারে নিখুঁতভাবে শিল্পকলা ফুটিয়ে তুলতে ব্যস্ত দুজনে।

মাটির মূর্তি

মাটির মূর্তি

পিছিয়ে নেই কুমোরটুলিও। বিভিন্ন দেশের জার্সি পরিয়ে ছোট ছোট মূর্তি তৈরি হয়েছে কলকাতার কুমোরটুলিতেও।

মেসির মতো চুলের ছাঁট

মেসির মতো চুলের ছাঁট

কলকাতার একটি সেলুনে চুল ছেঁটে দেওয়া হচ্ছে ফুটবলারদের মতো করে। মেসি, রোনাল্ডো, নেইমার যাদের মতো চাইবেন, সেরকম ছেঁটে দেওয়া হবে বলে দাবিও করা হয়েছে।

আর্জেন্তিনার জার্সি

আর্জেন্তিনার জার্সি

কলকাতার একটি কারখানায় আর্জেন্তিনা দলের জার্সি তৈরি করে শুকোতে দিয়েছেন এক ব্যক্তি। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ব্রাজিল, আর্জেন্তিনার জার্সির চাহিদা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+