EPL: সহজ ম্যাচে কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল, কার জন্য গর্বিত ক্লপ?
সাপ লুডোর লিগের লড়াইয়ে একটি ম্যাচে পয়েন্ট খোয়ানো মানেই বিপদে পড়া।কিন্তু আর একটু হলেই পচা শামুকেই পা কাটছিল লিভারপুলের। নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়ে ইপিএলে শীর্ষস্থান বজায় রাখল জুর্গেন ক্লপের দল। সেই সঙ্গে চাপ বাড়ল ম্যান সিটির উপর।
শনিবার রাতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা নটিংহ্যামের বিরুদ্ধে খেলতে নেমেছিল লিভারপুল। দুই দলের শক্তি বিবেচনায় এই ম্যাচে পরিষ্কার এগিয়ে ছিল লিভারপুল। ক্লপের দল যেখানে ট্রফি জয়ের দৌড়ে সামিল, সেখানে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকা নটিংহাম লড়াই করছে অবনমন থেকে বেঁচে থাকার জন্য।
তবে প্রথমার্ধে গোল না পেলেও লিভারপুলের আশা ছিল দ্বিতীয়ার্ধ নিয়ে। পুরো মরশুমে বিরতির পরই বেশি জ্বলে উঠেছে লিভারপুলের আক্রমণভাগ। তবে এদিন দ্বিতীয়ার্ধে ধার বাড়ালেও গোল পাওয়া হচ্ছিল না কোনোমতেই। শেষ পর্যন্ত সুপার সাব হয়ে উঠলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। তাঁর করা গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করল লিভারপুল।নব্বই মিনিট পর্যন্ত গোলশূন্য স্কোর লাইন থাকলেও ৯ মিনিট ইনজুরি টাইমের মধ্যেই বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ডারউইন নুনেজ। মূলত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার মত পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করল লিভারপুল।২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল লিভারপুল।দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পেছনে।
চোটের সমস্যায় বেশকিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল উরুগুয়ের এই তরুণ ফুটবলারকে। বলতে গেলে এই এই ম্যাচ থেকেই কামব্যাক করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দিলেন উরুগুয়ের এই ফুটবলার।
ম্যাচের পরে লিভারপুল কোচ বলেছেন, 'নটিংহ্যামের ম্যাচটা মোটেও সহজ ছিল না। কিন্তু তার পরেও এই জয় এটাই প্রমাণ করে দেয়, লিভারপুল কতটা লড়াকু মনোভাব নিয়ে খেলতে নামে। নুনেজের থেকে এমনই গোল প্রত্যাশিত ছিল। চোট সারিয়ে ফেরার পরে ওর কাছেও এমন একটা স্বীকৃতির প্রয়োজন ছিল। ওর খেলায় আমরা গর্বিত।''
৯ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে চলতি মরশুম শেষেই। কোচ জুর্গেন ক্লপ লিভারপুর কোচের দায়িত্ব ছাড়ছেন মরশুম শেষেই। বিদায় বেলায় ইপিএল ট্রফিটা জেতাই লক্ষ্য তাঁর।লিভারপুলের কোচ হিসাবে গত ৯ বছরে একের পর এক ট্রফি জিতেছেন। ৩০ বছর দল লিভারপুলকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ-সহ সব ট্রফি জিতেছেন। বিদায় বেলায় লক্ষ্য তাঁর ইপিএল ট্রফি।
অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। পয়েন্ট তালিকায় চেলসির অবস্থান ১১ নম্বরে, ব্রেন্টফোর্ড ১৫-তে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট













Click it and Unblock the Notifications