ISL: সুনীলদের ঘরের মাঠে তিন পয়েন্টের লক্ষ্যেই নামছে মোহনবাগান এসজি, রক্ষণ নিয়ে কী পরিকল্পনা মলিনার?
শনিবার চলতি আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এসজি। এই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়েছে হোসে মলিনার দল। বেঙ্গালুরুর বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট এর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মোহনবাগান এসজি।
একে প্রতিপক্ষ দলের ডেরায় খেলতে হবে তার উপর প্রথম দুই ম্যাচ জিতে যথেষ্টই ভালো ছন্দে আছেন সুনীল ছেত্রীরা। এই পরিস্থিতিতে শনিবারের ম্যাচ যে কোনওভাবেই সহজ হবে না সবুজ মেরুন ব্রিগেডের জন্য, তা এক প্রকার স্পষ্ট।

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে মোহনবাগান এসজি কোচ জানিয়েছেন, রক্ষণে আমাদের হাতে বিকল্প ফুটবলার নেই। ফলে নর্থইস্ট দলের বিরুদ্ধে যে চারজন খেলেছিল তাদেরকে এই ম্যাচেই খেলাতে হবে। আলবের্তো রদ্রিগেস এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। হলে তাঁর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
একই সঙ্গে এই ম্যাচে প্রথম থেকেই জেমি ম্যাকলারেন মাঠে নামবেন কিনা সেটা নিউ প্রশ্ন আছে। তবে শেষ ম্যাচে কিছুক্ষণের জন্য হলেও মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ান তারকা। মোহনবাগান শিবিরের আরও একটা চিন্তার জায়গা দিমিত্রি অফ-ফর্ম। এখনও আইএসএলে সেভাবে ছন্দে দেখা যায়নি অজি তারককে। তবে আক্রমণ ভাগ নিয়ে তিনি যে খুব একটা চিন্তিত নন তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন হোসে মলিনা। কারণ আক্রমণ বিভাগে ফুটবলারা গোল পাচ্ছেন।
মলিনার কথায়, আমাদের আক্রমণভাগ যথেষ্ট ভালো। আমাদের হাতে চারজন ফুটবলার রয়েছেন। তাদের একসঙ্গে খেলানো কোনভাবেই সম্ভব নয়। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নামাতে হবে। তবে শনিবার প্রথম একাদশে জেমি ম্যাকলারেন থাকবেন কিনা তা ম্যাচের আগের দিন বলা সম্ভব নয়।
একটা সময় ভারতীয় ফুটবলে মোহনবাগান বনাম বেঙ্গালুর ম্যাচ ছিল অন্যতম সেরা বিজ্ঞাপন। এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে এই দুই দল নয় বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ছয়বার জিতেছে মোহনবাগান এসজি, তার মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণের শহরের দলটি। দুটি ম্যাচ আবার ড্র হয়েছে। ফলে পরিসংখ্যানে এগিয়ে থেকেই শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান এসজি।












Click it and Unblock the Notifications