ISL: নর্থইস্টের ডেরায় গিয়ে দাপুটে জয় পেল মুম্বই সিটি, পয়েন্ট তালিকায় কতটা উন্নতি বিপিনদের?
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বই সিটি এফসি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আটকে যাওয়ার পর এই ম্যাচে জয়ের সরণিতে ফিরল মুম্বই সিটি। ২-০ গোলে জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করেছিল নর্থইস্ট। আলাদিনকে সামনে রেখে মাঝমাঠে শক্তি বৃদ্ধি করেই খেলতে নামে নর্থইস্ট। অন্যদিকে, মুম্বইও ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে। মুম্বইয়ের আক্রমণ মূলত নির্ভর করে দুই উইং ছাংতে এবং বিপিন সিংয়ের উপর। তবে এই ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করলেন বিপিন এবং ছাংতে।

প্রথমার্ধ যেখানে শেষ করেছিল মুম্বই, দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু করে মুম্বই দল। ৪৭ দ্বিতীয়ার্ধের শুরুতেই ছাংতে সহজ সুযোগ নষ্ট করেন। এরপর গোটা দ্বিতীয়ার্ধ জুরে দুই দলই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। কিন্তু মুম্বই যেমন গোল করতে পারেনি তেমনই আবার নর্থ ইস্টও সমতা ফেরাতে পারল না। আলাদিনকে দ্বিতীয়ার্ধে বোতলবন্দি করেন মুম্বইয়ের ডিফেন্ডাররা।
৯১ মিনিটে তিরির পাস থেকে গোল করলেন ছাংতে। এরফলে ২-০ গোলে জয় পেল মুম্বই। নর্থইস্টের বিরুদ্ধে জিতে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল মুম্বই। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল নর্থইস্ট দল।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications