ISL: ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরল মুম্বই, লড়াই করেও পয়েন্ট পেতে ব্যর্থ হায়দরাবাদ
শনিবার আইএসএলে ছিল ডাবল হেডার। প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল মু্ম্বই সিটি। গত ম্যাচে পাঞ্জাব এফসির কাছে হারের পর এই ম্যাচে জয়ের সরণিতে ফিরল গত মরশুমের চ্যাম্পিয়নরা। ১-০ গোলে মুম্বই সিটি এফসি পরাজিত করল নিজামের শহরের দলকে।
চলতি সপ্তাহের শুরুতেই পাঞ্জাব এফসির কাছে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছিল মুম্বই সিটি এফসিকে। ফলে এই ম্যাচে কিছুটা চাপে থেকেই শুরু করে মুম্বই। ম্যাচের শুরু থেকেই রেফারিকে বার বার হলুদ কার্ড বার করতে হল। ম্যাচের ৬ মিনিটে হায়দরাবাদের শ্রীভাস এবং ১২ মিনিটে মুম্বইয়ের লালতে হলুদ কার্ড দেখেন। এরপর কার্ড দেখলেন হায়দরাবাদের মহম্মদ রফি এবং আলবা।

মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের সংখ্যা বৃদ্ধি করার জন্য মরিয়া চেষ্টা চালাবে মুম্বই। ৫১ মিনিটে তিরির হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। বেশ কয়েকটি সুযোগ পান হায়দরাবাদের চুঙ্গা। কিন্তু সেখান থেকে গোল করতে পারলেন না। না হলে সমতা ফিরিয়ে আনতে পারত হায়দরাবাদ। কিন্তু ম্যাচের মধ্যে বার বার ফাউল হওয়য়া খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট হল। দুই দলের একের পর এক ফুটবলাররা কার্ড দেখতে থাকলেন।
Anwar Ali: ফুটবলারদের ট্রান্সফার নিয়ে ফিফার নয়া সিদ্ধান্ত, আনোয়ারকে নিয়ে বিরাট স্বস্তি লাল হলুদ শিবিরে
৭৪ মিনিটে ছাংতের পাস থেকে দ্বিতীয় গোলের খুব কাছে পৌঁছে গিয়েছেন বিপিন সিং। কিন্ত গোল করতে ব্যর্থ হন। ৮৭ মিনিটে হায়দরাবাদের আয়ূশ অধিকারীর শট গোলে থাকেনি। বাকি সময় রক্ষণকে মজবুত করেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলল মুম্বই।এই ম্যাচ জয়ের ফলে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল মুম্বই, ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়নরা এবার খুব একটা ছন্দে নেই, মুম্বইয়ের খেলার মধ্যে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।












Click it and Unblock the Notifications