ISL: কেরল ম্যাচের আগে আত্মতুষ্টির জায়গা নেই সবুজ মেরুন শিবিরে, তারকা বিদেশির ফিটনেস নিয়ে চিন্তা
শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই শনিবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। বিগত ম্যাচ গুলিতে দুরন্ত ছন্দে আছে সবুজ মেরুন ব্রিগেড। সেই ধারা বজায় রাখাই লক্ষ্য থাকবে হোসে মোলিনা ব্রিগডের।
কার্ড সমস্যার জন্য শেষ ম্যাচে না খেলা শুভাশিস বোস আবার স্কোয়াডে আসছেন। ফিরছেন রড্রিগেজও। কিন্তু গত ম্যাচে দীপেন্দু বিশ্বাস ও আশিক কুরুনিয়ানরা ভালো খেলেছেন, ফলে উইনিং কম্বিনেশন ভাঙা কঠিন কাজ হবে মোলিনার জন্য। তবে মাঝমাঠের তারকা বিদেশি গ্রেগ স্টুয়ার্টের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। শুক্রবার গ্রেগ অনুশীলন করলেও ১০০ শতাংশ ফিট বলা যাবে না।

গত সাত ম্যাচে অপরাজিত মোহনবাগান এসজি। ১০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট সংখ্যা ২৩। অন্যদিকে, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চার ম্যাচেই হেরেছে কেরলের দলটি। একমাত্র জয় এসেছে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে। কিন্তু ১১টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতে ও দু'টিতে ড্র করে ১১ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবলের নীচের দিকে রয়েছে। কিন্ত পিছিয়ে থাকলেও কেরল দলকে হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান এসজি কোচ।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলে দিলেন, বর্তমানে আমরা যে পরিস্থিতিতে ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টির সম্ভাবনা থাকেই। কিন্তু আমার কাছে এই সবের কোনও জায়গা নেই। কেরল ম্যাচটা সহজ হবে না। সেরা পারফরম্যাান্সেই জিততে হবে। আত্মতুষ্ট হওয়ার কোনও সুযোগই নেই আমাদের কাছে।বাড়তি আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই।
প্রতিপক্ষ দল সম্পর্কে মোলিনার মূল্যায়ন, কেরল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দজে নেই। বেঙ্গালুরু ম্যাচে ভাল ফুটবল খেলেছে । তাই কোনও দলকেই ছোট করে দেখতে রাজি নই। আমাদের জন্য এই ম্যাচও হতে চলেছে। কেরলকে হারাতে গেলে সেরা ফর্ম দরকার। । এটা লিগের ম্যাচ প্রতিদিনই সেরাটা দিতে হয়। যদি কোনও ফুটবলারের মধ্যে খামতি থাকে তা হলে অন্য কেউ সেই জায়গা নিয়ে নেবে।
সব ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পাচ্ছেন না সাহাল। সেই প্রসঙ্গে তিনি বলেন,আমি সব সময়ই ৯০ বা তারও বেশিক্ষণ খেলতে চাই। কিন্তু যতটুকু খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।












Click it and Unblock the Notifications