ISL: হায়দরাবাদকে হেলায় হারাল মোহনবাগান এসজি, জয়ের হ্যাটট্রিক করে দুই নম্বরে শুভাশিসরা

আইএসএলে জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান এসজি। নিজামের শহরে গিয়েই হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পেল‌ সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ফল ২-০। দুই অর্ধে হল দুটি গোল। এই ম্যাচ জিতে আইএসএলের পয়েন্ট তালিকায় দুই ‌নম্বরে উঠে এল হোসে মোলিনার দল।

বড় ম্যাচ জয়ের পর লম্বা বিরতি কাটিয়ে আবার আইএসএলের মঞ্চে ফিরল মোনহনবাগান এসজি। ইস্টবেঙ্গল ম্যাচ যেখানে শেষ করেছিলেন শুভাশিসরা, হায়দরাবাদের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন তাঁরা। ম্যাচের শুরু থেকে শেষ আধিপত্য নিয়েই খেলল মোলিনা ব্রিগেড। জয়ের হ্যাটট্রিক করলেন, সেইসঙ্গে সসদ্য সমর্থকদের জন্য দীপাবলি আরও রঙিন করে দি‌লেন মোহনবাগান এসজির ফুটবলাররা।

ISL

বিপক্ষ দলে অনেক তরুণ ফুটবলার আছেন। ফলে হায়দরাবাদের গতিকে প্রথম থেকে রুখে দেওয়ার পরিকল্পনা নেন মোলিনা। তাঁর সেই রণকৌশল সফল করলেন শুভাশিস- অনিরুদ্ধরা। মাঝমাঠে ব্লকিং করার দায়িত্ব থাকে দীপক- অনিরুদ্ধদের। দুই উইং দিয়ে পাল্টা আক্রমণ করার দায়িত্ব ছিল‌ লিস্টন এবং মনবীরের। প্রথমার্ধের ৩৭ মিনিটে দুরন্ত গতিতে বিপক্ষের বক্সে ঢুকে গোল করে যান মনবীর।

প্রথমার্ধে ১ গোলে গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরেন গ্রেগ স্টুয়ার্টরা। দ্বিতীয়ার্ধেও প্রেসিং ফুটবল থেকে সরেননি সবুজ মেরুন ব্রিগেড ৫০ মিনিটে হায়দরাবাদের রক্ষণের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সাহাল সামাদ। না হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগান এসজির কছে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ একইভাবে করতে থাকে মোহনবাগান এসজি। ৫৫ মিনিটে স্টুয়ার্টের ভাসানো বল থেকে দ্বিতীয় গোল করলেন অধিনায়ক শুভাশিস বোস। এরপর অবশ্য আর কো‌নও গোল করতে পারেননি মোহনবাগান ফুটবলাররা।

২ গোলে এগিয়ে যাওয়ার পর বেশ কিছু পরিবর্তন করেন। ম্যাকলারেনকে তুলে দিমিত্রিকে নামান। শেষ দিকে ম্যাচ টাইম দিলেন দীপেন্দু বিশ্বাসকেও। মাচের সেরা হলেন অধিনায়ক শুভাশিস বোস। এই ম্যাচ জিতে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল মোহনবাগান এসজি। এই ম্যাচ হেরে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে থাকল হায়দরাবাদ।

ম্যাচ জয়ের পর মোলিনা বলেন, 'অত্যন্ত কঠিন ম্যাচ ছিল। তবে প্রথম গোলের পর চাপমুক্ত হওয়া যায়। আমরা খুব ভালো খেলেছি, এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় পাওয়াটা কঠিন ছিল। তবে সাহাল থেকে দীপক যেভাবে খেলেছে তাতে আমি অত্যন্ত খুশি। জয়ের ধারা বজায় রাখতে হবে আমাদের।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+