ISL: দশজনের ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় কেরলের, পয়েন্ট তালিকায় উন্নতি প্রীতমদের
আইএসএলের ম্যাচে ঘরের মাঠে কেরল ব্লাস্টার্স হারিয়ে দিল ওডিশা এফসিকে। টান টান উত্তেজনার ম্যাচ হল। ৯০ মিনিট শেষে ৩-২ ফলে জিতল কেরল। সেইসঙ্গে প্লে-অফে উঠার আশা জিইয়ে রাখল দক্ষিণী দলটি।
সুপার সিক্সের লড়াইয়ে টিকে থাকার জন্য কেরলের কাছে এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। কেরল সমর্থকরাও দলের পারফরম্যান্সে হতাশ হয়ে পড়ছিলেন। ম্যাচের আগে সমর্থদের একাংশ টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদের সিদ্ধান্ত নেয়। কিন্তু কঠিন ম্যাচে জয় পেয়ে কিছুটা অক্সিজেন পেল কেরল। এই ম্যাচে ৪-২-৩-১ ছকে দল সাজান কেরল কোচ। অন্যদিকে পরিচিত ৪-৪-২ ছকে দল নামান ওডিশা কোচ সার্জিও লোবেরা।

তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে কেরল। ৬০ মিনিটে ম্যাচে সমতা ফেরালেন কাওয়ামে পেপরাহ। ওডিশা ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে গেলেন কাওয়ামে পেপরাহ । এরপর ৭৩ মিনিটে এগিয়ে গেল কেরল। এবার গোল করলেন জেসুস। তবে ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরাল ওডিশা। গোল করলেন ডোরি। ৮৩ মিনিটে ধাক্কা খেল ওডিশা। লাল কার্ড দেখলেন ওডিশার কার্লোস ডেলগাডো।
১০ জনের ওডিশাকে পেয়ে আক্রমণের চাপ বৃদ্ধি করে কেরল। ম্যাচের সংযুক্তি সময়ের শেষ দিকে নোয়া গোল করে কেরলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এল কেরল। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকল ওডিশা।












Click it and Unblock the Notifications