ISL: হায়দরাবাদের বিরুদ্ধে আটকে গেল মুম্বই সিটি, জমে গেল সুপার সিক্সের সমীকরণ, কতটা সুবিধা ইস্টবেঙ্গলের?
বুধবার আইএসএলের ম্যাচে মু্ম্বই সিটি এফসি মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসির। নিজামের শহরের দলের বিরুদ্ধে আটকে গেল গতবারের চ্যাম্পিয়ন দল। গোলশূন্য ড্র করে সুপার সিক্সে নিজের স্থান নিশ্চিত করা থেকে দূরেই থাকল মুম্বই সিটি এফসি। জমে গেল সুপার সিক্সের সমীকরণ, কতটা সুবিধা হল ইস্টবেঙ্গলের, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
গতবারের চ্যাম্পিয়ন দল হলেও এবার মুম্বই সিটি এফসির দলের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। লিগ শিল্ড জয় থেকে অনেক আগেই দূরে সরে গিয়েছে মুম্বই। এবার তারা সুপার সিক্সের অঙ্কও কঠিন করে ফেলছে ক্রমশ। এই খেলার পর ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে মুম্বই সিটি এফসি। এই ম্যাচ মুম্বই ড্র করায় অন্য দলগুলির সুবিধা হল।

বেঙ্গালুরু এফসি ২০ ম্যাচে ৩১ পয়েন্টে আছে। ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, চেন্নাইয়িন এফসি এই দলগুলিও সুবিধা হল মুম্বইয়ের ড্রয়ে। তাদের সমীকরণও সহজ হল। ওড়িশা এফসি ২১ ম্যাচে ২৯ পয়েন্টে আছে। কেরালা ব্লাস্টার্স ২০ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। পাঞ্জাব এফসি ২০ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। চেন্নাইয়িন এফসি ২১ ম্যাচে ২৪ পয়েন্টে আছে। ইস্টবেঙ্গল চাইবে তাদের উপরের দিকে দলগুলো পয়েন্ট নষ্ট করুক। মুম্বই সেটাই করল। ২০ ম্যাচে ২১ পয়েন্টে আছে ইস্টবেঙ্গল।
এই ম্যাচের ম্যাচের শুরুতে সুযোগ পায় ছাংতে , কিন্তু তাঁর শট লক্ষ্য ভ্রষ্ট হয়। ২৩ মিনিটে জর্জ এবং ছা্ংতের যুগলবন্দি মুম্বইয়ের সামনে ফের গোলের সুযোগ এনে দিয়েছিল. কিন্তু এই সুযোগ থেকেও গোল এল না।
৩৬ মিনিটে হায়দরাবাদের চুঙ্গার শট বাঁচান মুম্বই গোলরক্ষক। প্রথম ৪৫ মিনিট শেষে ফলাফল ০-০। দ্বিতীয়ার্ধে ছাংতেরা একাধিক সুযোগ তৈরি করেন। কিন্তু ৬৫ শতাংশ বল দখলে রেখেও গোল পেল না মুম্বই। ফলে ০-০ ভাবেই শেষ হল এই ম্যাচ। । ২১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications