Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Final: যুবভারতীতে ত্রিমুকুটের স্বপ্ন ভঙ্গ মোহনবাগানের, আইএসএল ট্রফি জিতে বদলা মুম্বই সিটির

ত্রিমুকুটের স্বপ্ন ভঙ্গ মোহনবাগান এসজির। ডুরান্ড কাপ, লিগ শিল্ডের পর আইএসএল ট্রফি জিতে বত্ত পূরণ করার লক্ষ্য নিয়েই ফাইনালে নেমেছিল সবুজ মেরুন। কিন্তু মুম্বই সিটি এফসির কাছে ৩-১ গোলে হেরে পর পর দুই বার ট্রফি জয়ের স্বাদ পূরণ হল না মেরিনার্সদের।

লিগ শিল্ডের ফাইনাল ম্যাচে যতটা দাপট দেখিয়েছিল মোহনবাগান এসজি, আইএসএল ফাইনাল ম্যাচে বাগানের খেলায় দেখা গেল না সেই ঝাঁঝ। অনন্ত প্রথমার্ধের খেলার নিরিখে।ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মু্ম্বই সিটি। মুম্বই যেন আক্রমণের ঢেউ তোলে। ৩৮ মিনিটে ছাংতের শট ফের পোস্টে লাগল।

ISL Final

প্রতিপক্ষের আক্রমণের ফলে কামিংস-দিমিত্রিরা নিষ্ক্রিয় থাকলেন, মনবীর-লিস্টনদের দৌড়ও থেমে গেল।
৪৩ মিনিটে খেলার গতির বিপরীতে গিয়ে গোল পেয়ে যায় মোহনবাগান। দিমিত্রির দুর পাল্লার শট কোন ক্রমে আটকান মুম্বই গোলরক্ষক। ফিরতি বলে গোল করতে ভুল করেননি কামিংস। এই নিয়ে আইএসএলে ১২ গোল করে ফেললেন অজি স্ট্রাইকার।১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন।

এক গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মোহনবাগান এসজি। কিন্তু লিড বেশক্ষণ ধরে রাখতে পারেনি সবুজ মেরুন। ম্যাচের ৫২ মিনিটে গোল শোধ করল মুম্বই সিটি এফসি। পেরেরা দিয়াজ যুবভারতীর শব্দব্রক্ষ্মকে থামিয়ে দিয়ে মোহনবাগানের জালে বল জড়িয়ে দিলেন। তিরির পাস থেকে গোল করেলন দিয়াজ। গোল করে স্টেইনগান সেলিব্রেশন করলেন দিয়াজ।

৬১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন রাহুল ভেকে। নাহলে ৬১ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যেত পারত মুম্বই সিটি এফসি।৬৩ মিনিটে প্লে অ্যাক্টিং করার জন্য হলুদ কার্ড দেখলেন বিক্রম প্রতাপ সিং। ৬৬ মিনিটে জনি কাউকোর পাস থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন লিস্টন কোলাসো। কিন্তু ফাইনাল পাস দেওয়ার আগেই ক্লিয়ার করে দিলেন মুম্বই ডিফেন্ডাররা।

৬৮ মিনিটে নগুয়েরার জায়গায় নামলেন বিপিন সিং, অন্যদিকে অনিরুদ্ধ থাপার জায়গায় হাবাস নামালেন সাহালকে। ৭০ মিনিটে জনি কাউকোকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখলেন জয়েশ রানে।৭১ মিনিটে দিয়াজের জায়গায় নামলেন জাকুভ। জয়েস রানের জায়গায় নামলেন ভিনিত রাই।

৮১ মিনিটে ম্যাচেৱ ফল ২-১ করলেন বিপিন সিং। ভিনিত রাইয়ের শট বাগান ডিফেন্ডারের পায়ে লেগে জাকুভের কাছে যায়। তার পাস থেকেই গোল করলেন বিপিন সিং। পিছিয়ে পড়ে কিয়ানকে নামালনে হাবাস। এরপর গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না কামিংস। ম্যাচে ৯ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। এই ম্যাচে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না মোহনবাগান ফুটবলাররা।
অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচের ফল ৩-১ করলেন জাকুভ। এক রাশ বেদনা নিয়েই মাঠ ছাড়ল সবুজ মেরুন ব্রিগেড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+