ISL: ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের লক্ষ্য তিন পয়েন্ট, দলে পরিবর্তন সম্পর্কে কী বললেন অস্কার?
শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামছে লাল হলুদ। এই ম্যাচেও তিন পয়েন্ট নিশ্চিত করে সমর্থকদের ক্রিসমাসের উপহার দেওয়াই লক্ষ্য অস্কার ব্রুজোর দলের।
শনিবারই চলতি বছরেরস ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ছয়ে শেষ করতে হলে জামশেদপুরকে হারাতেই হবে। বৃহস্পতিবার লাল হলুদের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া চোটের জন্য চলতি মরশুমে আর খেলতে পারবেন না মাহিদ তালাল। কিন্ত জামশেদপুর ম্যাচের আগে একটাই প্রশ্ন লাল হলুদ শিবিরে, ইস্পাত নগরীর দলের বিরুদ্ধে খেলতে পারবেন দিমিত্রিয়স দিয়ামান্তাকস, জিকসন সিং ও নাওরেম মহেশ এই তিন ফুটবলার।

ছন্দে থাকলেও বা ঘরের মাঠে খেলা হলেও প্রতিপক্ষ দলকে সমীহই করছেন লাল হলুদ কোচ। তাঁর স্পষ্ট বক্তব্য, বর্তমানে জামশেদপুর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। শক্তিশালী দল। আমরাও বেশ সমস্যার মধ্যে রয়েছি। তবে আমাদের এই ম্যাচেও সেরাটাই দিতে হবে। যদি ম্যাচের একেবারে শেষ দিকেও আমাদের লড়তে হয়, তা হলে লড়াই করে যেতে হবে। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে যে ভাবে আমরা খেলায় ফিরে এসেছি, তাতে ফুটবলের সৌন্দর্যই ফুটে উঠেছে।
অস্কার ব্রুজো আরও বলেছেন, আমি নিজে আক্রমণের ছন্দেই দলকে খেলাতে ভালোবাসি। আমি সবসময় বলি যে গেম সম্পর্কে আমার ধারণা অন্যদের চেয়ে বেশি সুযোগ তৈরি করছে। আমরা ম্যাচ জিততে ঝুঁকি নিতে চাই। সুতরাং, যদি আমরা ঝুঁকি কমিয়ে রাখি, ভয় পাই, সেক্ষেত্রে জয় পাওয়ার আশা আরও কমবে।
চলতি মরশুমে যখন জামশেদপুর এফসি তাদের ঘরের মাঠে ইস্ট বেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল, তখন দলের পারফরম্যান্স ছিল অসাধারণ। খালিদ জামিল অবশ্য বলেছেন আমরা আমাদের গেম প্ল্যানে ফোকাস করছি। আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য আগামীকাল জয়ের জন্য একটি ইতিবাচক ফলাফল পাওয়া। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।












Click it and Unblock the Notifications