ISL: চোটের তালিকায় একাধিক ফুটবলার, ওডিশার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মধ্যেই লাল হলুদের লক্ষ্য ছন্দ ধরে রাখা
আইসএল পর পর দুই ম্যাচ জিতে, ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল দল। পয়েন্ট তালিকাতেও উন্নতি করেছে অস্কার ব্রুজোর দল। বৃহস্পতিবার ঘরের মাঠে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু এই ম্যাচে নামার আগে চোটের তালিকা উদ্বেগ বৃদ্ধি করছে লাল হলুদ শিবিরের।
চেন্নাইয়িন ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দিমিত্রিয়স। মঙ্গলবার এবং বুধবার অনুশীলনই করতে পারলেন না তারকা স্ট্রাইকার। ফলে ওডিশা ম্যাচে লার সম্ভাবনাই নেই। ফলে আক্রমণ ভাগে ক্লেইটন সিলভা ছাড়া আর কোনও বিদেশি ফুটবলারকে পাবেন না কোচ অস্কার ব্রুজো। তাই বুধবারের অনুশীলনে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে আলাদা করে অনুশীলন করাতে দেখা গেল।

অস্কার ব্রুজো অবশ্য জানাচ্ছেন, আমি অজুহাত দিতে চাইনা। মাঠে এগারো বনাম এগারো খেলা হবে। যারা প্রথম একাদশে খেলার সুযোগ পাবে তাদের প্রমাণ করতে হবে। তাই মাঠে নামার আগে কোনও রকম উদ্বেগে আমি নেই।
আইএসএলে যে ছন্দ ইস্টবেঙ্গল দল পেয়েছে সেটা ধরে রাখাই তাঁর কাছে ওডিশা ম্যাচে বড় চ্যালেঞ্জ। ক্রেসপোর পরিবর্তে শেষ ম্যাচে নামা জিকসন সিং ভালো খেলেছিলেন এবং গোলও করেছিলেন। এই ম্যাচেও শুরু থেকেই জিকসনকে নামানোর পরিকল্পনা নিতে পারেন। একইসঙ্গে ওডিশার মাঝমাঠকে অকেজো করার দায়িত্ব থাকতে পারে সৌভিক চক্রবর্তীর উপরেই। তবে ভালো খবর চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করেছেন হেক্টর ইয়ুস্তে। ফলে ওডিশা ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
ওডিশার রয় কৃষ্ণ গোটা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন। তবে লোবেরার হাতে মোর্তাজা ফল, আহমেদ জাহু, হুগো বুমোস, দিয়েগো মরিসিওর মতো ফুটবলাররা আছেন এই ম্যাচে সমর্থকদের থেকে অতিরিক্ত সমর্থন চাইছেন লাল হলুদ কোচ অস্কার।
লাল হলুদ কোচ বলেছেন, বলেছেন, "আমাদের দলের মধ্যে চোট-আঘাতের সমস্যা রয়েছে। প্রথম একাদশেরক একাধিক ফুটবলারকে পাওয়া যাবে না। আশা করি তাতে অসুবিধা হবে না। স্থানীয় খেলোয়াড়েরা ভাল খেলবে বলেই আমার বিশ্বাস। সমর্থকরাই আমাদের শক্তি প্রদান করবেন।












Click it and Unblock the Notifications