ISL: ইস্টবেঙ্গল শিবির মিনি হাসপাতাল, মুম্বই ম্যাচের আগে দল গঠন নিয়ে কী বললেন কোচ অস্কার?
শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে একটু হলেও যখন আশার ঝিলিক দেখা গিয়েছিল তখনই আবার সংকটে ইস্টবঙ্গল। আগামী শুক্রবার মুম্বই সিটি এফসি বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল শিবির যেন মিনি হসপিটাল। মঙ্গলবার সন্ধ্যার অনুশীলনে যেন সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে লাল হলুদ শিবিরের।
চোটের কারণে চলতি মরশুম থেকে প্রায় ছিটকে গিয়েছেন হিজাজি মাহের। পাশাপাশি ক্লেইটনও চোটের কবলে পরেছেন। ব্রাজিলিয়ান তারকারও চলতি মরশুমে মাঠে নামার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারের ইস্টবেঙ্গল অনুশীলন যেন ভাঙা হাট। হিজাজি এবং ক্লেইটন দুজনেই মাঠে আসেননি। অন্যদিকে আনোয়ার আলি শহরে নেই তিনি বাড়ি চলে গিয়েছেন।

পাশাপাশি রাকিব পুরো সুস্থ নন, ক্রেসপো মাঠে এলেও বুধবার অনুশীলন তো দূরের কথা হালকা জগিংও করতে পারেননি। রক্ষণে নির্ভরযোগ্য বিদেশি ডিফেন্ডার হেক্টর তিনিও খেলার মত পুরোপুরি ফিট নন। এই পরিস্থিতিতে মুম্বই সিটি এফসির মতো কঠিন দলের বিরুদ্ধে ম্যাচের আগে প্রথম একাদশ গঠন করাই সব থেকে বড় চ্যালেঞ্জ কোচ অস্কারের কাছে।
চলতি মরশুমে চোট আঘাতে সমস্যা ভয়ংকর ভাবে বিপদের মধ্যে ফেলেছে ইস্টবেঙ্গলকে। মাহি তালাল এর আগে ছিটকে গিয়েছেন, তার পরিবর্তে এসেছেন রিচার্ড সেলিস। এবার চোটের তালিকায় নাম লিখিয়েছেন আরও দুই বিদেশি। এই পরিস্থিতিতে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে রণকৌশলকে হাতিয়ার করছেন কোচ অস্কার।
বুধবার সন্ধ্যায় যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেছেন, কে আছে কে নেই এটা দেখতে গেলে হবে না। আমাকে দল গঠন করতে হবে এবং এই পরিস্থিতিতে একমাত্র রণকৌশলের মাধ্যমেই পয়েন্ট পেতে হবে। আমরা এর আগেও অনেক কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র রণকৌশলের উপর ভিত্তি করেই পয়েন্ট পেয়েছি। এবারও সেই লক্ষ্য নিয়ে নামতে হবে।
মুম্বই শেষ ম্যাচে মহমেডানকে হারিয়েছে। ফলে পয়েন্ট টেবিলে তারা এক ধাক্কায় অনেকটাই উন্নতি করেছে। গতবারের চ্যাম্পিয়নরা যে কঠিন প্রতিপক্ষ তা মানছেন অস্কার। লাল হলুদ কোচ অবশ্য বলছেন, লিগ এবার এখনও অনেক ওপেন। অন্যবার এতদিনে লিগ প্রায় নির্ধারণ হয়ে যায়। এবার এখনও সেটা হয়নি।
অস্কারের কথায়, মুম্বই যেমন এবারে অনেক ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে তেমনই আমরা অ্যাওয়ে ম্যাচে ভালো খেলতে পারিনি তাই কোনভাবেই মুম্বই সেরা ছন্দে না থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার কোন জায়গায় নেই।
কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন নতুন ফুটবলার রিজার্ড। তিনি বলেছেন কঠিন সময় দলকে যতটা সম্ভব পারা যায় সাহায্য করাই আমার লক্ষ্য। দল আমার উপর ভরসা রেখেছে। আমি জানি এই ক্লাবের ঐতিহ্য কতখানি সেটা রক্ষা করতে হবে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications