ISL 2023-24: তৃণমূলের ব্রিগেডের দিনই হবে ইস্ট-মোহনের বড় ম্যাচ? ডার্বি নিয়ে রইল বিরাট আপেডট
গত কয়েকদিন ধরেই ডার্বির দিনক্ষণ নিয়ে জটিলতা চলছিল। বিশেষ করে ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়ার পরই। কারণ একই দিনে শহরে দুটি মেগা ইভেন্ট কীভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে বুধবার বড় ম্যাচ নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
১০ মার্চ নির্ধারিত সময়েই বড় ম্যাচ হবে। বদলাবে না ভেন্যুও। যুবভারতীতেই বাঙালির আবেগের ডার্বি ম্যাচ হবে। ম্যাচের আয়োজক যেহেতু ইস্টবেঙ্গল, তাই বি্গত কয়েকদিনে লাল হলুদ কর্তাদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের দফায় দফায় আলোচনা হয়েছে।

ইমামিকে এখনো টিকিট ছাপানোর ছাড়পত্র দেওয়া হয়নি।ডার্বি এখনো অনিশ্চিত।ফেডারেশন, দুই ক্লাবের ম্যানেজমেন্ট, রাজ্য ক্রীড়া দপ্তর ও পুলিশ আলোচনার মাধ্যমে একটি সমাধানসূত্র বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।১৮ই মার্চ সোমবার ডার্বি পিছিয়ে দেওয়া হয়েছে এইরকম খবর বুধবার সকাল থেকে ময়দানে ছড়িয়ে গিয়েছিল, কিন্তু এই সবই ভিত্তিহীন।
সকাল ১১টায় শুরু হবে ব্রিগেড সমাবেশ। আর অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ডার্বি। আর সেটাই আশা জাগাচ্ছে লাল-হলুদ কর্তাদের। শোনা যাচ্ছে আগামী ৭ মার্চ থেকে বড় ম্যাচের টিকিট বিক্রি শুরু হতে পারে। ৷ চলতি মরশুমে সম্ভবত শেষ কলকাতা ডার্বি এটাই। চলতি মরশুমে বড় ম্যাচের ফলাফলে ২-১-এ এগিয়ে আছে ইস্টবেঙ্গল এগিয়ে ৷ ফলে সেই পরিসংখ্যান উন্নত করতে চাইবে লাল-হলুদ।
এরআগে চলতি আইএসএলের প্রথম ডার্বি নিয়েও কম জটিলতা হয়নি। ২০২৩ সালের ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত সূচি অনুসারে লক্ষ্মী পুজোর দিন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এসজির ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মাঝে পুলিশ দেওয়া সম্ভব না জানিয়েছিল ক্রীড়া দপ্তর। ফলে সেই ম্যাচ হয় ৩ ফেব্রুয়ারি।
রাজনৈতিক দলের সমাবেশ থাকলেও ডার্বি ম্যাচ আয়োজনে কোনও সমস্যা হবে না, সেটি জানিয়েছে এফএসডিএল। এমনকী রাজ্য সরকার থেকেও ম্যাচ বাতিলের কথা বলা হয়নি। কারণ খেলা বাতিল হলে সেটি শাসক দলের বিরুদ্ধে যেতে পারে। তাই আবেগের ডার্বি নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না সরকার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications