Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Derby: অপরিবর্তিত থাকছে ডার্বির দিনক্ষণ, কোথায় হবে বড় ম্যাচ? ভেন্যু নিয়ে রইল বিরাট আপডেট

আগামী ১১ই জানুয়ারি আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বি ম্যাচ। কলকাতায় ডার্বি করা যাবে না তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু কোথায় হবে বড় ম্যাচ? এই নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে জটিলতা।

কখনও নাম উঠে আসছে জামশেদপুর বা কখনও আবার ভুবনেশ্বর। এমনকি দিল্লিও আলোচনাতে ছিল। কিন্তু সোমবার সকালে পাওয়া গেল বিরাট আপডেট। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির মধ্যে বড় ম্যাচ হতে পারে গুয়াহাটিতে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে বড় ম্যাচ হবে। কিন্তু মোহনবাগান এসজি ভুবনেশ্বরে খেলতে নারাজ।

অন্যদিকে জামশেদপুরের টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে নিয়েও আলোচনা হয়েছিল কিন্তু সেখানে পরপর ম্যাচ রয়েছে ফলে জামশেদপুর এফসি তাদের মাঠকে ব্যবহার করতে দিতে চাইছে না। পাশাপাশি সেই মাঠে একটি মাত্র ঢোকা এবং বেরোনোর দরজা আছে। সেটাও সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে আলোচনা উঠে আসে গুয়াহাটির নাম কারণ কলকাতা থেকে অসমের রাজধানী শহরের যেতে খুব বেশি সময় লাগবে না ।

দিল্লি হলে অনেকটা বেশি সময় লাগবে। তার থেকেও বড় কথা আগামী ১০ই জানুয়ারি নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। ফলে ক্যামেরা সেটআপ সহ সবকিছুই থাকবে। ফলে মোহনবাগান এসজিকে নতুন করে কিছু আয়োজন করতে হবে না, তাই ডার্বি হতে চলেছে সম্ভবত গুয়াহাটিতেই।

আইএসএলের প্রথম পর্বের বড় ম্যাচের আয়োজক ছিল ইস্টবেঙ্গল সেই ম্যাচ যুবভারতীতে আয়োজিত হয়েছিল এবার আয়োজক মোহনবাগান এসজি। কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ১১ই জানুয়ারি ডার্বি ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বড় ম্যাচের জন্য অন্য দিন চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জন্য এফএসডিএ এর কোনভাবেই ডার্বির দিন ক্ষণ পরিবর্তন করতে নারাজ।

এই ম্যাচের আয়োজক মোহনবাগান এসজি এফএসডিএলকে প্রস্তাব দিয়েছিল ৩৫০০০ টিকিট ছাপিয়ে যুবভারতীতে ডার্বি করার। কিন্তু তাতেও পুলিশের অনুমতি পাওয়া যায়নি। ১১ই জানুয়ারি ডার্বি ম্যাচের দিনক্ষণ পরিবর্তন করতে কোনভাবেই রাজি নয় এফএসডিএল। সোমবারের মধ্যেই সরকারিভাবে জানিয়ে দিতে পারে আয়োজক এফএসডিএল।

গত বছর আরজিকর ঘটনার জন্য পুলিশ নিরাপত্তার অভাবে বাতিল করা হয়। ২০২৪ সালের অগাস্ট মাসে আরজি কাণ্ডের সময় নিরাপত্তা ইস্যুতে ভেস্তে যায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। এবার ফের একবার বাঙালির গর্বের বড় ম্যাচ ভিন রাজ্যে হতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+