Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএসএলের ঐতিহাসিক ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ: দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নিন

আইএসএলের ঐতিহাসিক ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ: দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নিন

বাঙাল-ঘটির ডার্বি ম্যাচের ঢাকে কাঠি। ভারতীয় ফুটবলে আজ ঐতিহাসিক দিন। গোয়ায় ডার্বি যুদ্ধে মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গলের মধ্য়ে মাঠে বল গড়াল। কর্পোরেট যোগের পর এই প্রথম আইএসএল মঞ্চে এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল লড়াই দেখতে ভারতীয় ফুটবল ফ্যানেদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে।

আইএসএলের ঐতিহাসিক ডার্বিতে মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ: দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নিন

ছয় বছরের অপক্ষা শেষে এই প্রথমবার আইএসএল মঞ্চে ডাঙায় যুদ্ধে ইলিশ-চিংড়ি। মেগা লিগে এই প্রথমবার এটিকে মোহনবাগান-এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামল। একনজরে দুই প্রধানের ভারতীয় ট্রফি ক্যাবিনেট দেখে নেওয়া যাক।

ভারতীয় ফুটবলের ইতিহাসে জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে মোহনবাগান ৫ বার ট্রফি জিতেছে। গত বছর আই লিগ জিতে আইএসএলে পা রেখেছে মোহনবাগান। অন্যদিকে ফেডারেশন কাপ জিতেছে ১৪ বার। সুপার কাপে ২ বার খেতাব জিতেছে মেরিনার্সরা। আইএফএ শিল্ড জয় ২০ বার, ডুরান্ড জয় ১৬ বার, কলকাতা লিগ জিতেছে ৩০ বার,রোভার্স কাপ জয় ১৪ বার।

অন্যদিকে ভারতীয় ফুটবলের ইতিহাসে ইস্টবেঙ্গল ৩ বার জাতীয় লিগ জিতেছে। ফেডারেশন কাপ জয় ৮ বার, সুপার কাপে ৩ বার জয় পেয়েছে। আইএফএ শিল্ড জয় ২৯ বার, ডুরান্ড জিতেছে ১৬ বার, কলকাতা লিগ জয় ৩৯ বার ও রোভার্স কাপ জিতেছে ১০ বার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+