ISL: বেঙ্গালুরু প্লে-অফে, চেন্নাইয়িনের বিদায়, হায়দরাবাদকে হারালে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
ISL: আইএসএলে প্লে-অফ নিশ্চিত করে ফেলল বেঙ্গালুরু এফসি। আজ নিজেদের মাঠে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারিয়ে।
কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল নামবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। আজ চেন্নাইয়িন হেরে যাওয়ায় লাল হলুদ চলে এলো আট নম্বরে।

চলতি আইএসএলে এর আগে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ড্র করার ফলে জয়ের হ্যাটট্রিক অধরা থেকে গিয়েছিল ইস্টবেঙ্গলের। লাল হলুদের শেষ ছয়ে যাওয়া নির্ভর করছে অনেক যদি-কিন্তুর পর। তবে সে সব নিয়ে না ভেবে তিন পয়েন্টই পাখির চোখ অস্কার ব্রুজোর।
লাল হলুদের হেড কোচ বলেছেন, ফুটবলারদের ফিটনেস ভালো জায়গায় আছে। এএফসি চ্যালেঞ্জ লিগ-সহ আমাদের আগামী ২ সপ্তাহে ৫টি ম্যাচ খেলতে হবে। ৭২ থেকে ৯৬ ঘণ্টার ব্যবধানে। ফলে ঘুরিয়ে-ফিরিয়েই ফুটবলারদের খেলানো ছাড়া উপায় নেই।
ব্রুজো বলেন, দল ভালো ছন্দে রয়েছে। সাফল্যের ধারা বজায় রেখে মরশুম ভালোভাবে শেষ করতে হবে। প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছি না। জানুয়ারিতে যথেষ্ট ভালো খেলেছিল। প্রথম লেগের চেয়ে এবারের হায়দরাবাদ দল আলাদা। ওরা লিগ টেবলের শেষ দুইয়ের মধ্যে থেকে শেষ করতে চাইবে না। আমাদের ভালো খেলতে হবে।
হায়দরাবাদ এফসি ২১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে। প্লে-অফের দৌড়ে নেই। ফলে চাপমুক্ত হয়ে খেলতে পারবে। ইস্টবেঙ্গলের ২১ ম্যাচে রয়েছে ২৪ পয়েন্ট। কাল জিতলেও আট নম্বরেই থাকতে হবে।
এদিকে, আজ শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি ০-১ গোলে বেঙ্গালুরু এফসির কাছে হেরে ছিটকে গেল প্লে-অফের দৌড় থেকে। ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন রাহুল ভেকে। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসির ২১ ম্যাচে রয়েছে ৩৭ পয়েন্ট। নর্থইস্ট ইউনাইটেড এফসি ও মুম্বই সিটি এফসির রয়েছে ৩২ পয়েন্ট করে। নর্থইস্ট ২২টি ও মুম্বই ২১টি ম্যাচ খেলেছে। সাতে থাকা ওডিশা এফসির ২২ ম্যাচে ২৯ পয়েন্ট রয়েছে।












Click it and Unblock the Notifications