দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে জিতলেই দ্বিতীয় স্থানে আসার সুযোগ এটিকে-র!
চারটি ম্যাচ খেলে একটি জয় ও তিনটি ড্র করেছে হেল্দার পোস্তিগার দল। শনিবার দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে জিততে পারলে পঞ্চম স্থান থেকে একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসবে এটিকে।
কলকাতা, ২১ অক্টোবর : এখনও পর্যন্ত আতলেতিকো দে কলকাতাকে আইএসএলের এই মরশুমে কোনও দল হারাতে পারেনি। চারটি ম্যাচ খেলে একটি জয় ও তিনটি ড্র করেছে হেল্দার পোস্তিগার দল। ফলে শনিবার দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে জিততে পারলে পঞ্চম স্থান থেকে একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসবে এটিকে।
এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলে আইএসএলের ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। ৬টি ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়েছে তাঁরা। এরপরই রয়েছে মুম্বই এফসি। এই মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে তাঁরা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। এদিন শুক্রবার তাদের খেলা রয়েছে এফসি গোয়ার সঙ্গে। সেই ম্যাচ যদি হারে বা ড্র করে মুম্বই, আর এটিকে যদি শনিবার দিল্লির সঙ্গে জিতে যায় তাহলে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোলিনার দল। সেক্ষেত্রে পয়েন্ট সমান হলেও ম্যাচ না হারা কারণে এগিয়ে থাকবে এটিকে।

এদিকে এটিকে-র মার্কি খেলোয়াড় হেল্দার পোস্তিগার পাঁজরের চোট অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। সম্ভবত তিনি শনিবারে রবীন্দ্র সরোবরে এটিকে-র ঘরের মাঠে ম্যাচ খেলবেন। তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে তিনি খেলবেন কিনা সেটা পুরোটাই কোচ মলিনার উপরে ছেড়ে দিয়েছেন পোস্তিগা। গত মরশুমে এটিকে-র হয়ে একটি ম্যাচ খেলেই চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান পোস্তিগা। তবে এবার চোট ততটা গুরুতর নয় বলেই জানিয়েছেন তিনি।
পোস্তিগার মতে, আগের বছরের চোটটা আমার কেরিয়ারের সবচেয়ে ভয়াবহ ছিল। তবে সেদিকে আর তাকাতে চাই না। সব ফুটবলারের জীবনেই চোট-আঘাত থাকে। তবে এবারেরটা তেমন গুরুতর নয়। আমি এখন অনেক ভালো অনুভব করছি, জানিয়েছেন পোস্তিগা।
এটিকে-র মতো দিল্লিও এবারের মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। চারটি ম্যাচ খেলে কলকাতার মতোই ১টিতে জয় ও ৩টি ড্র করেছে তারা। ফলে এই ম্যাচে যে দল জিতবে তারা অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার ঘরের মাঠে এটিকে কতটা ফায়দা তুলতে পারে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications