ISL 2024-25: মোহনবাগান এসজি-র প্রথম হার, সুনীল ছেত্রীর রেকর্ড, বেঙ্গালুরু এফসি পয়েন্ট তালিকার শীর্ষে

ISL 2024-25: আইএসএলে ইস্টবেঙ্গলের পর মোহনবাগান সুপার জায়ান্টকেও হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি। জয়ের হ্যাটট্রিক সেরে তারা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে।

আজ বেঙ্গালুরুতে হোসে মোলিনার প্রশিক্ষণাধীন দলকে ৩-০ গোলে বিধ্বস্ত করল বেঙ্গালুরু এফসি। সুনীল এফসি দলের তৃতীয় গোলটি করে টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক হয়ে গেলেন।

ISL 2024-25 -

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে বৃষ্টির মধ্যেই ৯ মিনিটের মাথায় এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কর্নার থেকে আসা বলে নিখিল পূজারী হেড দেন, যা পেয়ে যান এডগার মেন্দেজ। মেক্সিকোর ক্লাব নেকাক্সা থেকে আসা এই ফুটবলার এদিন পেয়ে গেলেন আইএসএলের প্রথম গোল।

এর সামান্য সময় পরেই পূজারীর ক্রস থেকে গোল করার আরেকটি সুযোগ পেয়েছিলেন মেন্দেজ। কিন্তু বল অবধি পৌঁছতে পারেননি। এরপর মোহনবাগান সুপার জায়ান্টের দিমিত্রি পেত্রাতসের হেড বারের উপর দিয়ে চলে যায়। ২০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। মেন্দেজের নীচু পাস সুনীল বাড়ান সুরেশ ওয়াংজামের জন্য। তিনি বল জালে জড়িয়ে দেন।

বিরতিতে বেঙ্গালুরু এগিয়ে ছিল ২-০ গোলে। ৫১ মিনিটে পেনাল্টি থেকে সুনীল ছেত্রীর গোল। তার আগে মোহনবাগান সুপার জায়ান্টের দীপেন্দু বিশ্বাস অবৈধভাবে জার্সি ধরে টেনে বাধা দিয়েছিলেন মেন্দেজকে। যার ফলে বেঙ্গালুরু এফসি পেনাল্টি পায়। তা থেকে গোল করে ইতিহাস গড়লেন সুনীল।

সুনীল ছেত্রীই আইএসএলের ইতিহাসে এখন এককভাবে সর্বাধিক গোলের মালিক। এটি আইএসএলে তাঁর ৬৪ নম্বর গোল। সুনীল পিছনে ফেললেন বার্থেলোমিউ ওগবেচেকে। এদিনের অপর ম্যাচে ওডিশা এফসি ২-১ গোলে হারিয়েছে জামশেদপু এফসিকে।

২০ মিনিটে দিয়েগো মরিসিওর গোলে এগিয়ে যায় ওডিশা। মুর্তাদা ফল ৪২ মিনিটে ব্যবধান বাড়ান। ৬২ মিনিটে ফলের আত্মঘাতী গোলের সৌজন্যে ব্যবধান কমাতে পারলেও হার বাঁচাতে পারেনি জামশেদপুর।

৩ ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে বেঙ্গালুরু ও পাঞ্জাব এফসির। তবে গোলপার্থক্যে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিলেন সুনীল ছেত্রীরা। পাঞ্জাব চলে এলো দুইয়ে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত ছয়ে। হায়দরাবাদ এফসি টানা দ্বিতীয় ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সবার নীচে ১৩ নম্বরে। ১২ নম্বরে রয়েছে হারের হ্যাটট্রিক করা ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+